Tax VAT Point

আয়কর আইন ২০২৩

১[ধারা ১৭৫ - সাধারণ রিটার্ন ও সংশোধিত রিটার্ন সংক্রান্ত বিশেষ বিধানাবলি

(১) ধারা ১৮২২১২ এর বিধানাবলি অক্ষুণ্ণ রাখিয়া, নিম্নোক্ত রিটার্নসমূহ সাধারণ রিটার্ন বলিয়া গণ্য হইবে, যথা:-

[ (ক) ধারা ১৮২ এর উপ-ধারা (৫) অনুসারে দাখিলকৃত সংশোধিত রিটার্ন; ]

[ (খ) ধারা ২১২ এর উপ-ধারা (১) অনুসারে নোটিশ জারির প্রেক্ষিতে দাখিলকৃত রিটার্ন ]  [:

(গ) ধারা ১৬৬ এর অধীন রিটার্ন দাখিলের আইনানুগ বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ কোনো ব্যক্তি কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট করবর্ষ অতিক্রান্ত হইবার পর দাখিলকৃত রিটার্ন। ]

(২) [রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে] এই আইনের কোনো বিধানের অধীন সংশোধিত রিটার্ন দাখিল করিলে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধ করিতে হইবে।

[ (৩) ধারা ১৭২ধারা ২১২ এর অধীন নোটিশের প্রেক্ষিতে রিটার্ন দাখিল না করিলে সংশ্লিষ্ট করবর্ষের কর নির্ধারণের পর রিটার্ন দাখিল করা যাইবে না।

(৪) উপ-ধারা (১) এর দফা (গ) এর অধীন রিটার্ন দাখিলের পর রিটার্নে কোনো উপেক্ষিত বা অশুদ্ধ বিবৃতি পরিলক্ষিত হইলে, কোনো প্রকার করদায় হ্রাস না করিয়া, সংশ্লিষ্ট করবর্ষের কর নির্ধারণের পূর্বে সংশোধিত রিটার্ন দাখিল করিতে হইবে। ]

  অর্থ আইন, ২০২৪ এর ৬৩ ধারাবলে নিম্নরূপ ধারা ১৭৫ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ ধারা ১৭৫ – “সাধারণ রিটার্ন” এর ক্ষেত্রে সংশোধিত রিটার্ন দাখিল

(১) ধারা ১৬৬ বা ২১২ অনুসারে “সাধারণ রিটার্ন” দাখিলের পর রিটার্নে কোনো উপেক্ষিত বা অশুদ্ধ বিবৃতি পরিলক্ষিত হইলে, কোনো প্রকার করদায় হ্রাস না করিয়া, সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে।

(২) যেইক্ষেত্রে কর নির্ধারণ সম্পন্ন হয় নাই সেইক্ষেত্রে সংশ্লিষ্ট করবর্ষের কর নির্ধারণী আদেশ প্রণয়নের সর্বশেষ তারিখের অন্যূন ৬ (ছয়) মাস পূর্বে অথবা প্রথমবার ধার্যকৃত শুনানির তারিখের পূর্বে, যাহা আগে ঘটে, সংশোধিত রিটার্ন দাখিল করিতে হইবে। ]

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০০(ক)(অ) ধারাবলে দফা (ক) এ উল্লিখিত “(১০)” সংখ্যা ও চিহ্নগুলির পরিবর্তে “(৫)” সংখ্যা ও চিহ্নগুলি প্রতিস্থাপিত

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০০(ক)(আ) ধারাবলে দফা (খ) এ উল্লিখিত “(৩)” সংখ্যা ও চিহ্নগুলির পরিবর্তে “(১)” সংখ্যা ও চিহ্নগুলি প্রতিস্থাপিত

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০০(ক)(ই) ধারাবলে দফা (খ) এর প্রান্তঃস্থিত “।” দাঁড়ির পরিবর্তে “:” কোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নূতন দফা (গ) সন্নিবেশিত

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০০(খ) ধারাবলে উপ-ধারা (২) এ উল্লিখিত “কর দিবসের মধ্যে” শব্দগুলির পরিবর্তে “রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে” শব্দগুলি প্রতিস্থাপিত

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০০(গ) ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (৩) ও (৪) এর পরিবর্তে প্রতিস্থাপিত

[ (৩) করদিবস পরবর্তীকালে এই আইনের কোনো বিধানের অধীন সংশোধিত রিটার্ন দাখিল করিলে, সংশোধিত রিটার্নে এইরূপ কোনো কর অব্যাহতি দাবি করা যাইবে না যাহা মূল রিটার্নে দাবি করা হয় নাই এবং নূতন কোনো কর অব্যাহতি দাবি করা হইলে উহা বাতিলপূর্বক নিয়মিত হারে করারোপিত হইবে।

(৪) আপিল বা ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে কর নির্ধারণকালে রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না:

তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে করদাতা কোনো রিটার্ন দাখিল করেন নাই সেইক্ষেত্রে আপিল বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশের ভিত্তিতে কর নির্ধারণকালে, প্রযোজ্য ক্ষেত্রে, রিটার্ন দাখিল করা যাইবে। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top