Tax VAT Point

আয়কর আইন ২০২৩

ধারা ১৭৩ - রিটার্ন দাখিলের তারিখে বা ইহার পূর্বে [কর] ও সারচার্জ পরিশোধ সংক্রান্ত

(১) ধারা ১৬৬, ১৭২, ১৭৫, [১৮২, ১৮৮, ১৮৯, ১৯০, ১৯১, ১৯২, ১৯৩ বা ২১২] ইহার অধীন রিটার্ন দাখিল করা আবশ্যক এইরূপ প্রত্যেক ব্যক্তিকে রিটার্ন দাখিলের তারিখে বা তৎপূর্বে পরিশোধযোগ্য কর [ও সারচার্জ] পরিশোধ করিতে হইবে।

(২) পরিশোধযোগ্য কর ক-খ নিয়মে পরিগণনা করিতে হইবে, যেখানে-

= রিটার্নের ভিত্তিতে বা ধারা ১৬৩ এর উপ-ধারা [(৬)] এর বিধানাবলি অনুসারে করদাতা কর্তৃক প্রদেয় কর, যাহা অধিক হয়;

= অংশ ৭ এর বিধানাবলি অনুসারে উৎসে পরিশোধিত কর বা অগ্রিম কর।

(৩) উপ-ধারা (১) এর অধীন পরিশোধকৃত অর্থ [***] কর নির্ধারণের পর করদাতা কর্তৃক প্রদেয় কর হিসাবে পরিশোধ করা হইয়াছে মর্মে গণ্য হইবে।

(৪) কোনো ব্যক্তি, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, উপ-ধারা (১) এর অধীন প্রদেয় কর পরিশোধ করিতে ব্যর্থ হইলে, তিনি খেলাপি করদাতা হিসাবে গণ্য হইবেন।

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৯৮ ধারাবলে উপান্তটীকায় উল্লিখিত “আয়কর” শব্দের পরিবর্তে “কর” শব্দ প্রতিস্থাপিত

  অর্থ আইন, ২০২৬ এর ১০১(ক) ধারাবলে উপ-ধারা (১) এ উল্লিখিত “১৯১, ১৯৩ বা ২১২ ইহার” সংখ্যাগুলি, শব্দগুলির ও কমার পরিবর্তে “১৮২, ১৮৮, ১৮৯, ১৯০, ১৯১, ১৯২, ১৯৩ বা ২১২ এর” সংখ্যাগুলি, শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত।

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৯৮ ধারাবলে উপ-ধারা (১) এ উল্লিখিত “কর” শব্দের পর “ও সারচার্জ” শব্দগুলি সন্নিবেশিত

  অর্থ আইন, ২০২৬ এর ১০১(খ) ধারাবলে উপ-ধারা (২) এ উল্লিখিত “(৫)” সংখ্যা ও বন্ধনীর পরিবর্তে “(৬)” সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত।

  অর্থ আইন, ২০২৬ এর ১০১(গ) ধারাবলে উপ-ধারা (৩) এ উল্লিখিত “নিয়মিত” শব্দ বিলুপ্ত।

 

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top