Tax VAT Point

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

ঢাকা।

[ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ]
প্রজ্ঞাপন

তারিখ: ১৬ আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ / ৩০ জুন, ২০১৯ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও. নং-২৩৯-আইন/২০১৯/৭৫-মূসক – মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নে বিধৃত ক্ষেত্রসমূহে উহাদের উপর আরোপণীয় আগাম কর হইতে অব্যাহতি প্রদান করিল, যথা :-

[ (ক) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, জাতিসংঘভুক্ত সংস্থা, দূতাবাস, বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি ও সংস্থা কর্তৃক আমদানিকৃত পণ্য এবং আইন ও চুক্তির মাধ্যমে সরকার কর্তৃক অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ও সংস্থা কর্তৃক বিক্রয় বা হস্তান্তরের জন্য নয় এমন আমদানিকৃত পণ্য; ]

(খ) Customs Act, 1969 (Act IV of 1969) এর section 13 এর অধীনে বন্ড লাইসেন্স বা বন্ড রেজিস্ট্রেশন প্রাপ্ত সরাসরি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান, প্রচ্ছন্ন রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও ডিপ্লমেটিক বন্ডেড ওয়্যার হাউস কর্তৃক বন্ড লাইসেন্সের আওতায় আমদানিকৃত পণ্য;

(গ) Presidents (Remuneration and Previliges) Act, 1975 অনুসারে রাষ্ট্রপতির নামে আমদানিকৃত পণ্য;

(ঘ) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এস.আর.ও. নং-৬১-আইন/৯২/১৪৪৪/শুল্ক, তারিখ: ১৭/০৩/১৯৯২ খ্রিস্টাব্দ এর আওতায় ত্রাণ হিসেবে আমদানিকৃত পণ্য;

(ঙ) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এস.আর.ও. নং-৩৬-আইন/৯৩/১৫০২/শুল্ক, তারিখ: ১৫/০২/১৯৯৪ খ্রিস্টাব্দ এর আওতায় দৃষ্টি প্রতিবন্ধী ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য আমদানিকৃত পণ্য;

(চ) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নং 9 (41) NBR/Cus-IV/72/246, Date: 10.04.1981 এর আওতায় Defence Store হিসেবে আমদানিকৃত পণ্য;

(ছ) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদনের ভিত্তিতে সরকারি প্রকল্পের আওতায় আমদানিকৃত পণ্য;

(জ) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এস.আর.ও. নং- ২০২-আইন/৯৫/ ১৬৩৯/কাস, তারিখঃ ২৮/১১/১৯৯৫ খ্রিস্টাব্দ এর আওতায় আমদানিকৃত পণ্য ;

(ঝ) Cotton, not carded or combed (5201.00.00), Synthetic staple fibre, not carded, combed or otherwise processed for spinning of polyesters (5503.20.00), Artificial staple fibres, not carded, combed or otherwise processed for spinning of viscose rayon (5504.10.00) আমদানির ক্ষেত্রে;

(ঞ) সরকার অনুমোদিত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট উপকরণ বা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এস.আর.ও. নং-২০-আইন/২০১১/২৩২৭/শুল্ক, তারিখ: ২৫.০১.২০১১ খ্রিস্টাব্দ মোতাবেক আমদানিকৃত শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট উপকরণ;

(ট) কোন নিবন্ধিত উৎপাদনকারী কর্তৃক Customs Act, 1969 (Act No. IV of 1969) এর আওতায় জারীকৃত মূলধনী যন্ত্রপাতি সংক্রান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে রেয়াতী সুবিধাপ্রাপ্ত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ;

(ঠ) অগ্নি নির্বাপন ব্যবস্থার লে-আউট প্ল্যান দাখিল এবং তাতে অন্তর্ভুক্ত হওয়া সাপেক্ষে প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৫৮-আইন/২০১৭/৪৪/কাস্টমস, তারিখ: ০১.০৬.২০১৭ খ্রিস্টাব্দ এবং এস.আর.ও. নং-১৬১-আইন/২০১৬/২৩/কাস্টমস, তারিখ: ০২.০৬.২০১৬ খ্রিস্টাব্দ এর শর্তপূরণ করিয়া আমদানিকৃত ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট;

(ড) কৃষি মন্ত্রণালয় কর্তৃক সুপারিশকৃত এইচ.এস. কোড ৩৮০৮.৯১.১০, ৩৮০৮.৯২.১০ এবং ৩৮০৮.৯৩.১০ এর বিপরীতে কৃষিকার্যে ব্যবহার্য কীটনাশক, ছত্রাকনাশক ও আগাছানাশক ;

(ঢ) ম্যালেরিয়া নিরোধক, যক্ষ্মা নিরোধক, ক্যান্সার নিরোধক, কুষ্ঠরোগ নিরোধক ঔষধসমূহ এন্টিবায়োটিক, ছেরা (sera) টক্সিন ও কার্ডিওভাসকুলার ঔষধসমূহ, এন্টি হেপাটিক, এন্টি হেপাটিক এনসেফালোপ্যাথি (encephalo-pathy); অন্যান্য; হোমিওপ্যাথিক, বায়োকেমিক ও সাইকোট্রপিক ঔষধসমূহ (শুধুমাত্র ফ্লুফেনাজিন ডেকানোয়েট, ফেনথিকসল ডেকানোয়েট, ক্লোফেনথিকসল ডেকানোয়েট); এনাসথেটিক, সাধারণ ও লোকাল, ইথার এনাসথেটিক বিপি/ইউএসপি, ইথাইল ক্লোরাইড বিপি, সুকসামেথলিয়াস ব্রোমাইড ফ্লোরাইড, থাইওপেন্টন সোডিয়াম জাইলোকেইন/ লিডোকেইন/ লিগুওকেইন, এডরেনালিনযুক্ত হউক বা না হউক, প্রোকেইন হাইড্রোক্লোরাইড, এডরেনালিন যুক্ত হউক বা না হউক, কাইটামাইন হাইড্রোক্লোরাইড, কিডনী রোগের ডায়ালিসিস ফ্লুইড, কিডনী সংযোজনের জন্য সাইক্লোসপরিন ঔষধ এবং Erythropoietin (H.S. Code 3002.11.00, 3002.12.00, 3002.13.00, 3002.14.00, 3002.15.00, 3002.19.00, 3002.90.00, 3003.10.00, 3003.20.00, 3003.31.00, 3003.39.10, 3003.39.90, 3003.41.00, 3003.42.00, 3003.43.00,  3003.49.10, 3003.49.90, 3003.90.91, 3003.90.99, 3004.10.00, 3004.20.10, 3004.20.90, 3004.31.00, 3004.32.00, 3004.39.10, 3004.39.90, 3004.41.00, 3003.42.00, 3003.43.00, 3004.49.10, 3003.49.90, 3004.50.00, 3004.90.20);

(ণ) ম্যালেরিয়া নিরোধক, যক্ষা নিরোধক, ক্যান্সার নিরোধক, কুষ্ঠরোগ নিরোধক, কার্ডিওভাসকুলার, এন্টিহেপাটিক এনসেফালোপ্যাথিক (encephalopathy) ঔষধ এবং কিডনী ডায়ালিসিস সলিউশন, Drugs for Thalassaemia (H. S. Code 3004.90.91); [***]

(ত) Artificial joints (H.S. Code 9021.31.00), Hearing aids, excluding parts and accessories (H.S. Code 9021.40.00), Pacemaker for stimulating heart muscles (H.S. Code 9021.50.00), Streptokinase (H. S. Code 3507.90.10), Carriages for disabled persons not mechanically propelled (Wheel chair) (H.S. Code 8713.10.00), হার্ট ভাল্ব (H.S. Code 9021.90.10), অপারেশন ল্যাম্প (HS. Code 9405.40.10), ভ্যাকসিন (H. S. Code 3002.20.00, 3002.30.00), ইনসুলিন পেন (H.S. Code 9018.39.20)  [; [***]

(থ) সকল প্রকার রাসায়নিক সার [;]  ]

[ (দ) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এসআরও নং-১৫৫-আইন/২০০৪/২০৪৭/ শুল্ক, তারিখঃ ১০ জুন, ২০০৪ খ্রিস্টাব্দ এর আওতায় Solar panel উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও উপকরণ;

(ধ) এইচএস কোড 5504.90.00 এর আওতায় সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত Artificial Staple Fibre;

(ন) বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক নিবন্ধিত ও সুপারিশকৃত তাঁতী সম্প্রদায় কর্তৃক এইচএস কোড 5402.47.00 (Polyester Yarn), 5605.00.10 (Metalized Yarn) এবং শুধুমাত্র নিবন্ধিত জামদানি তাঁতী সমিতির সদস্য কর্তৃক এইচএস কোড 5402.52.00 (Polyester Yarn) 35605.00.90 (Other Metalized yarn) এর আওতায় আমদানিকৃত পণ্য;

(প) প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত পোল্ট্রি অথবা গবাদি পশু প্রতিষ্ঠান অথবা Animal Health Company অথবা পোল্ট্রি, লাইভস্টক ও ডেইরি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান; অথবা মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ফিশারি এবং মৎস্য ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক এইচএস কোড ২৩০৯.৯০.৯০ এর আওতায় আমদানিকৃত পোল্ট্রি সেক্টরের পোল্ট্রি ও মৎস্য খাদ্য উপকরণ বা কাঁচামাল;

(ফ) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাধারণ আদেশ নং- ১০/মূসক/২০১৯, তারিখঃ ১৩ জুন, ২০১৯ খ্রিস্টাব্দ এর আওতায় আমদানিকৃত ন্যূনতম ৫০০০ DWT এর ঊর্ধ্বে সমুদ্রগামী জাহাজ;

(ব) H. S. Code 8543.70.90 এর আওতায় বন্ড লাইসেন্সধারী শতভাগ রপ্তানিমুখী তৈরি পোষাক শিল্প প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত নিডল ডিটেক্টর;

(ম) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এসআরও নং- ২৩৮-আইন/২০১০/২৩১৭/ শুল্ক, তারিখঃ ২৯ জুন, ২০১০ খ্রিস্টাব্দ এর আওতায় সংসদ সদস্য কর্তৃক আমদানিকৃত গাড়ী;

(য) Customs Act, 1969 (Act IV of 1969) এর অধীন প্রণীত যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০১৬ এর আওতায় বিক্রি/ হস্তান্তরের জন্য নয় এমন আমদানিকৃত পণ্য; ]

[ (র) Gold in unwrought form (H.S. Code 7108.12.00) এবং Gold in semi-manufactured form (H.S. Code 7108.13.00) আমদানির ক্ষেত্রে; ]

[ (ল) প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত পোল্ট্রি অথবা গবাদি পশু প্রতিষ্ঠান অথবা Animal Health Company অথবা পোল্ট্রি, লাইভস্টক ও ডেইরি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান অথবা মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ফিশারি এবং মৎস্য ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক ৩ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নং ১২৮-আইন/২০২০/৭৯/কাস্টমস এর TABLE এর কলাম (3) এ উল্লিখিত সকল পণ্য, সয়াবিন মিল ( H. S. Code 2304.00.00), কর্ন গ্লুটিন মিল (H.S. Code 2303.10.00), রেপসীড এক্সট্রাকশন (H.S. Code 2306.49.00) সহ মৎস্য ও পশু খাদ্য উৎপাদনে ব্যবহৃত অন্যান্য আমদানিকৃত খাদ্য উপকরণ বা কাঁচামাল এবং একদিন বয়সী মুরগির বাচ্চা; ] ]

[ (শ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কীটনাশক প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক কৃষিকার্যে ব্যবহার্য ইনসেকটিসাইড, ফাংগিসাইডস, হারবিসাইডস, এন্টি স্প্রাউটিং প্রোডাক্টস, প্লান্ট গ্রোথ রেগুলেটর, ডিসইনফেকট্যান্টস প্রস্তুতকরণের লক্ষ্যে ৩০ জুন, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৮৬-আইন/২০২০/৯৫/কাস্টমস এর TABLE-1 এ উল্লিখিত পণ্যসমূহ। ]

১০[ (ষ) কোনো নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক H.S. Code 1701.14.00 এর আওতায় আমদানিকৃত র-সুগার বা অপরিশোধিত চিনি; ]

১১[ (স) কোনো নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক Heading 15.07, Heading 15.11 এবং Heading 15.18 এর আওতায় আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল; ]

১২[ (হ) কোনো নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক H.S. Code 1511.90.90 এর আওতায় আমদানিকৃত Other including refined palm oil। ]

২। এই প্রজ্ঞাপন ১৩ জুন, ২০১৯ খ্রিস্টাব্দ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

(মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি)

সিনিয়র সচিব

 এস,আর,ও, নং ৩১৯-আইন/২০১৯/৮১-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর ২০১৯ খ্রিষ্টাব্দ দ্বারা নিম্নরূপ অনুচ্ছেদ (ক) এর পরিবর্তে প্রতিস্থাপিত

[ (ক) সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, জাতিসংঘভুক্ত সংস্থা, দূতাবাস, বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি ও সংস্থা এবং আইন ও চুক্তিপত্রের মাধ্যমে সরকার কর্তৃক অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ও সংস্থা কর্তৃক বিক্রয়/হস্তান্তরের জন্য নয় এমন আমদানিকৃত পণ্য; ]

 এস.আর.ও. নং-২৭১-আইন/২০১৯/৮০-মূসক, তারিখঃ ০১ সেপ্টেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ দ্বারা অনুচ্ছেদ (ণ) এর শেষে উল্লিখিত “এবং” শব্দ বিলুপ্ত।

 এস.আর.ও. নং-২৭১-আইন/২০১৯/৮০-মূসক, তারিখঃ ০১ সেপ্টেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ দ্বারা অনুচ্ছেদ (ত) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “; এবং চিহ্ন ও শব্দ প্রতিস্থাপিত এবং অতঃপর নূতন অনুচ্ছেদ (থ) সংযোজিত।

 এস,আর,ও, নং ৩১৯-আইন/২০১৯/৮১-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর ২০১৯ খ্রিষ্টাব্দ দ্বারা অনুচ্ছেদ (ত) এর প্রান্তস্থিত “এবং” শব্দটি বিলুপ্ত। অনুচ্ছেদ (থ) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত।

 এস,আর,ও, নং ৩১৯-আইন/২০১৯/৮১-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর ২০১৯ খ্রিষ্টাব্দ দ্বারা (দ), (ধ), (ন), (প), (ফ), (ব), (ম) ও (য) অনুচ্ছেদসমূহ নূতন সংযোজিত।

 এস,আর,ও, নং ৯৯-আইন/২০২০/৯৩-মূসক, তারিখঃ ২৫ মার্চ, ২০২০ খ্রিষ্টাব্দ দ্বারা (র) ও (ল) অনুচ্ছেদসমূহ নূতন সংযোজিত।

 এস,আর,ও, নং ১৫১-আইন/২০২০/১১২-মূসক, তারিখঃ ১১ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ দ্বারা নিম্নরূপ দফা “(র)”এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (র) H.S.Code 8905.10.00 এর আওতায় আমদানিকৃত ড্রেজার; ]

 এস,আর,ও, নং ২৬০-আইন/২০২০/১২৩-মূসক, তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২০ খ্রিষ্টাব্দ দ্বারা নিম্নরূপ দফা “(ল)”এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (ল) প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত পোল্ট্রি, গবাদি পশু প্রতিষ্ঠান, Animal Health Company, পোল্ট্রি, লাইভস্টক ও ডেইরি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান; বা মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ফিশারি এবং মৎস্য ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক ১ জুন, ২০১৭ তারিখের প্রজ্ঞাপন এস. আর. ও. নং ১৩০-আইন/২০১৭/১৬-কাস্টমস এর TABLE এর কলাম (3) এ উল্লিখিত সকল পণ্য, সয়াবিন মিল (H.S.Code 2304.00.00), কর্ন গ্লুটিন মিল (H.S.Code 2303.10.00), রেপসীড এক্সট্রাকশন (H.S.Code 2306.49.00) সহ মৎস্য ও পশু খাদ্য উৎপাদনে ব্যবহৃত অন্যান্য আমদানিকৃত খাদ্য উপকরণ বা কাঁচামাল এবং একদিন বয়সী মুরগির বাচ্চা। ]

 এস,আর,ও, নং ২৭৩-আইন/২০২০/১২৪-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর, ২০২০ খ্রিষ্টাব্দ দ্বারা নূতন  অনুচ্ছেদ (শ) সংযোজিত।

১০  এস,আর,ও, নং ৩৪-আইন/২০২১/১৩০-মূসক, তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ দ্বারা নূতন  অনুচ্ছেদ (ষ) সংযোজিত।

১১  এস,আর,ও, নং ৯২-আইন/২০২১/১৩৪-মূসক, তারিখঃ ০৮ এপ্রিল, ২০২১ খ্রিষ্টাব্দ দ্বারা নূতন  অনুচ্ছেদ (স) সংযোজিত।

১২  এস,আর,ও, নং ৯৭-আইন/২০২১/১৩৬-মূসক, তারিখঃ ১৮ এপ্রিল, ২০২১ খ্রিষ্টাব্দ দ্বারা নূতন  অনুচ্ছেদ (হ) সংযোজিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top