Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ১৯ - আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর সমন্বয় ও ফেরত

(১) আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী নিবন্ধিত [***] ব্যক্তি ধারা ৩১ এর উপ-ধারা (৩) এ বর্ণিত করমেয়াদের দাখিলপত্রে পরিশোধিত সমুদয় আগাম কর হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন।

(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধিত [***] ব্যক্তি সংশ্লিষ্ট কর মেয়াদের সমুদয় প্রদেয় কর হইতে পরিশোধিত সমুদয় আগাম কর বিয়োগ করিয়া হ্রাসকারী সমন্বয় সাধন করিবেন।

(৩) আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী ব্যক্তি নিম্নবর্ণিত শর্ত ও পদ্ধতিতে পরিশোধিত সমুদয় আগাম কর ফেরত প্রদানের নিমিত্তে কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন, যথা:–

(ক) তাহাকে আমদানিকৃত পণ্যের সর্বশেষ ভোক্তা হইতে হইবে এবং তিনি বর্ণিত পণ্য অন্য কাহারো নিকট হস্তান্তর করিতে পারিবেন না;

(খ) যে তারিখে আগাম কর পরিশোধ করা হইবে সেই তারিখ হইতে [১২০ (একশত বিশ)] দিনের মধ্যে তাহাকে ফরম “মূসক-৪.১”এ নিকটবর্তী যেকোনো কমিশনার বরাবর [অনলাইনে বা কাগুজে] আবেদন করিতে হইবে;

(গ) কমিশনার প্রাপ্ত আবেদন যাচাই-আন্তে যথাযথ প্রাপ্তি সাপেক্ষে আবেদনপ্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে আবেদনকারীর অনুকূলে ফেরত প্রদানের বিষয়টি মঞ্জুরপূর্বক একটি ক্রসড চেক ইস্যু করিবেন অথবা আবেদনকারীর ব্যাংক হিসাবে মঞ্জুরীকৃত অর্থ স্থানান্তরের নির্দেশ প্রদান করিবেন।

১  এস.আর.ও. নং-১৭১-আইন/২০১৯/২৮-মূসক, তারিখঃ ১৩ জুন, ২০১৯ দ্বারা “বা তালিকাভুক্ত” শব্দগুলি বিলুপ্ত।

 এস.আর.ও. নং-১৭১-আইন/২০১৯/২৮-মূসক, তারিখঃ ১৩ জুন, ২০১৯ দ্বারা “বা তালিকাভুক্ত” শব্দগুলি বিলুপ্ত।

  এস.আর.ও. নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন, ২০২০ দ্বারা “৬০ (ষাট)” এর পরিবর্তে প্রতিস্থাপিত।

  এস.আর.ও. নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন, ২০২০ দ্বারা “অনলাইনে” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top