গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
[ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ]
প্রজ্ঞাপন
তারিখ: ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ / ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ।
(এস.আর.ও নং-২৭৬-আইন/২০২৫/৩১৯-মূসক, তারিখ: ২৪ জুন, ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত)
এস.আর.ও. নং-১৮১-আইন/২০২৫/৩০৯-মূসক।— সরকার, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে উহাদের উপর আরোপণীয় আগাম কর হইতে অব্যাহতি প্রদান করিল, যথা:-
(১) Presidents (Remuneration and Privileges) Act, 1975 (Act No. VII of 1975) অনুসারে রাষ্ট্রপতির নামে আমদানিকৃত পণ্য;
(২) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, জাতিসংঘভুক্ত সংস্থা, দূতাবাস, বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি ও সংস্থা কর্তৃক আমদানিকৃত পণ্য এবং আইন ও চুক্তির মাধ্যমে সরকার কর্তৃক অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ও সংস্থা কর্তৃক বিক্রয় বা হস্তান্তরের জন্য নহে এইরূপ আমদানিকৃত পণ্য;
(৩) কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর ধারা ১২ এর অধীন বন্ড লাইসেন্স বা বন্ড রেজিস্ট্রেশন প্রাপ্ত সরাসরি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান, প্রচ্ছন্ন রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও ডিপ্লমেটিক বন্ডেড ওয়্যার হাউস কর্তৃক বন্ড লাইসেন্সের আওতায় আমদানিকৃত পণ্য;
(8) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এস.আর.ও. নং-৬১-আইন/৯২/১৪৪৪/শুল্ক, তারিখ: ১৭/০৩/১৯৯২ খ্রিষ্টাব্দ এর আওতায় ত্রাণ হিসেবে আমদানিকৃত পণ্য;
(৫) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এস.আর.ও. নং-৩৬-আইন/৯৩/১৫০২/শুল্ক, তারিখ: ১৫/০২/১৯৯৪ খ্রিষ্টাব্দ এর আওতায় দৃষ্টি প্রতিবন্ধী ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য আমদানিকৃত পণ্য;
(৬) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নং 9(41)NBR/Cus-IV/72/246, Date: 10.04.1981 এর আওতায় Defence Store হিসাবে আমদানিকৃত পণ্য;
(৭) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদনের ভিত্তিতে সরকারি প্রকল্পের আওতায় আমদানিকৃত পণ্য;
(৮) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এস.আর.ও. নং-৬৬-আইন/২০২২/৫৯/কাস্টমস, তারিখঃ ২৭ মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ এর আওতায় আমদানিকৃত পণ্য;
(৯) Cotton, not carded or combed (5201.00.00), Synthetic staple fibre, not carded, combed or otherwise processed for spinning of polyesters (5503.20.00), Artificial staple fibres, not carded, combed or otherwise processed for spinning of viscose rayon (5504.10.00) আমদানির ক্ষেত্রে;
(১০) সরকার অনুমোদিত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট উপকরণ বা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এস.আর.ও. নং-২০-আইন/২০১১/২৩২৭/শুল্ক, তারিখ: ২৫/০১/২০১১ খ্রিষ্টাব্দ মোতাবেক আমদানিকৃত শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট উপকরণ;
(১১) কোনো নিবন্ধিত উৎপাদনকারী কর্তৃক কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর আওতায় জারীকৃত মূলধনী যন্ত্রপাতি সংক্রান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে রেয়াতী সুবিধাপ্রাপ্ত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ;
(১২) অগ্নি নির্বাপন ব্যবস্থার লে-আউট প্ল্যান দাখিল এবং উহাতে অন্তর্ভুক্ত হওয়া সাপেক্ষে প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১২৯-আইন/২০২১/১৮/কাস্টমস, তারিখ: ২৪ মে, ২০২১ খ্রিষ্টাব্দ এর শর্তপূরণ করিয়া আমদানিকৃত ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট;
(১৩) কৃষি মন্ত্রণালয় কর্তৃক সুপারিশকৃত HS Code 3808.91.10, 3808.92.10 এবং 3808.93.10 এর বিপরীতে কৃষিকার্যে ব্যবহার্য কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক ও Plant Growth Regulators এবং নিবন্ধিত উৎপাদনকারী কর্তৃক উহা উৎপাদনে ব্যবহৃত উপকরণ Castor Oil Polyglycol 36-37 (HS Code 1515.30.00), Solvesso 150 (APAC) (H.S Code 2707.50.90), Genapol 100 (H.S Code 2909.49.00), Propoconazole Technical 220 KG 22D (H.S Code 2934.99.90), Dodecylbzols Acid Branched CA-S Sol (H.S Code 3402.11.90);
(১৪) ম্যালেরিয়া নিরোধক, যক্ষ্মা নিরোধক, ক্যান্সার নিরোধক, কুষ্ঠরোগ নিরোধক ঔষধসমূহ, এন্টিবায়োটিক, ছেরা (sera) টক্সিন ও কার্ডিওভাসকুলার ঔষধসমূহ, এন্টি হেপাটিক, এন্টি হেপাটিক এনসেফালোপ্যাথি (encephalo-pathy); অন্যান্য; হোমিওপ্যাথিক, বায়োকেমিক সাইকোট্রপিক ঔষধসমূহ (শুধুমাত্র ফেনাজিন ডেকানোয়েট, ফ্লুফেনথিকসল ডেকানোয়েট, ক্লোফেনথিকসল ডেকানোয়েট); এনাসথেটিক, সাধারণ ও লোকাল, ইথার এনাসথেটিক বিপি বা ইউএসপি, ইথাইল ক্লোরাইড বিপি, সুকসামেথলিয়াস ব্রোমাইড বা ফ্লোরাইড, থাইওপেন্টন সোডিয়াম জাইলোকেইন বা লিডোকেইন বা লিগুওকেইন, এডরেনালিনযুক্ত হউক বা না হউক, প্রোকেইন হাইড্রোক্লোরাইড, এডরেনালিন যুক্ত হউক বা না হউক, কাইটামাইন হাইড্রোক্লোরাইড, কিডনি রোগের ডায়ালিসিস ফ্লুইড, কিডনি সংযোজনের জন্য সাইক্লোসপরিন ঔষধ এবং Erythropoietin (H.S. Code 3002.11.00, 3002.12.00, 3002.13.00, 3002.14.00, 3002.15.00, 3002.19.00, ১[3002.90.10, 3002.90.20, 3002.90.90], 3003.10.00, 3003.20.00, 3003.31.00, 3003.39.10, 3003.39.90, 3003.41.00, 3003.42.00, 3003.43.00, 3003.49.10, 3003.49.90, 3003.90.91, 3003.90.99, 3004.10.00, 3004.20.10, 3004.20.90, 3004.31.00, 3004.32.00, 3004.39.10, 3004.39.90, 3004.41.00, 3003.42.00, 3003.43.00, 3004.49.10, 3003.49.90, 3004.50.00, 3004.90.20);
(১৫) ম্যালেরিয়া নিরোধক, যক্ষা নিরোধক, ক্যান্সার নিরোধক, কুষ্ঠরোগ নিরোধক, কার্ডিওভাসকুলার, এন্টিহেপাটিক এনসেফালোপ্যাথিক (encephalopathy) ঔষধ এবং কিডনিডায়ালিসিস সলিউশন, Drugs for Thalassaemia (H.S. Code 3004.90.91);
(১৬) Artificial joints (H.S. Code 9021.31.00), Hearing aids, excluding parts and accessories (H.S. Code 9021.40.00), Pacemaker for stimulating heart muscles (H.S. Code 9021.50.00 ), Streptokinase (H.S. Code 3507.90.10), Carriages for disabled persons not mechanically propelled (Wheel chair) (H.S. Code 8713.10.00), হার্ট ভাল্ব (H.S. Code 9021.90.10), অপারেশন ল্যাম্প (H.S. Code 9405.40.10), ভ্যাকসিন (H.S. Code 3002.41.00, 3002.42.00), ইনসুলিন পেন (H.S. Code 9018.39.20);
(১৭) সকল প্রকার রাসায়নিক সার;
(১৮) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এসআরও নং-১৫৫-আইন/২০০৪/২০৪৭/শুল্ক, তারিখঃ ১০ জুন, ২০০৪ খ্রিষ্টাব্দ এর আওতায় Solar panel উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও উপকরণ;
(১৯) এইচএস কোড 5504.90.00এর আওতায় সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত Artificial Staple Fibre;
(২০) বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক নিবন্ধিত ও সুপারিশকৃত তাঁতী সম্প্রদায় কর্তৃক এইচএস কোড 5402.47.00 (Polyester Yarn), 5605.00.10 (Metalized Yarn) এবং কেবল নিবন্ধিত জামদানি তাঁতী সমিতির সদস্য কর্তৃক এইচএস কোড 5402.52.00 (Polyester Yarn) ও 5605.00.90 (Other Metalized yarn) এর আওতায় আমদানিকৃত পণ্য;
(২১) প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত পোল্ট্রি বা গবাদি পশু প্রতিষ্ঠান বা Animal Health Company বা পোল্ট্রি, লাইভস্টক ও ডেইরি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ফিশারি এবং মৎস্য ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক এইচএস কোড 2309.90.90 এর আওতায় আমদানিকৃত পোল্ট্রি সেক্টরের পোল্ট্রি ও মৎস্য খাদ্য উপকরণ বা কাঁচামাল;
(২২) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাধারণ আদেশ নং-১০/মূসক/২০১৯, তারিখঃ ১৩ জুন, ২০১৯ খ্রিষ্টাব্দ এর আওতায় আমদানিকৃত ন্যূনতম ৫০০০ DWT এর উর্ধ্বে সমুদ্রগামী জাহাজ;
(২৩) H.S. Code 8543.70.90এর আওতায় বন্ড লাইসেন্সধারী শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত নিডল ডিটেক্টর;
(২৪) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এসআরও নং-২৩৮-আইন/2010/2317/শুল্ক, তারিখঃ ২৯ জুন, ২০১০ খ্রিষ্টাব্দ এর আওতায় সংসদ সদস্য কর্তৃক আমদানিকৃত গাড়ি;
(২৫) কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর অধীন প্রণীত অপৰ্যটক যাত্ৰী ব্যাগেজ বিধিমালা, ২০২৪ এর আওতায় বিক্রি বা হস্তান্তরের জন্য নহে এইরূপ আমদানিকৃত পণ্য;
(২৬) Gold dores imported by Industrial IRC holder VAT compliant gold refinery (H.S. Code 7108.12.10), Other (H.S. Code 7108.12.90) এবং Gold in semi-manufactured form (H. S. Code 7108.13.00) আমদানির ক্ষেত্রে;
২[ (২৭) প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত পোল্ট্রি বা গবাদি পশু প্রতিষ্ঠান বা Animal Health Company বা পোল্ট্রি, লাইভস্টক ও ডেইরি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ফিশারি এবং মৎস্য ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক ২৯ মে, ২০২৫ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নং-২০৩-আইন/২০২৫/২৫/কাস্টমস এর TABLE এর কলাম (3) এ উল্লিখিত সকল পণ্য, সয়াবিন মিল (H.S. Code 2304.00.00), কর্ন গ্লুটিন মিল (H.S. Code 2303.10.00), রেপসীড এক্সট্রাকশন (H.S. Code 2306.49.00) সহ মৎস্য ও পশু খাদ্য উৎপাদনে ব্যবহৃত অন্যান্য আমদানিকৃত খাদ্য উপকরণ বা কাঁচামাল এবং একদিন বয়সী মুরগির বাচ্চা; ]
৩[ (২৮) কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কীটনাশক প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক কৃষিকার্যে ব্যবহার্য ইনসেকটিসাইড়, ফাংগিসাইডস, হারবিসাইডস, এন্টি স্প্রাউটিং প্রোডাক্টস, প্লান্ট গ্রোথ রেগুলেটর, ডিসইনফেকট্যান্টস প্রস্তুতকরণের লক্ষ্যে ২৯ মে, ২০২৫ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং- ১৯৯-আইন/২০১৫/২১/কাস্টমস এর TABLE-1 উল্লিখিত পণ্যসমূহ; ]
(২৯) কোনো নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক H.S. Code 1701.14.00 এর আওতায় আমদানিকৃত র-সুগার বা অপরিশোধিত চিনি;
(৩০) কোনো নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক Heading 15.07, Heading 15.11 এবং Heading 15.18 এর আওতায় আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল;
(৩১) কোনো নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক H.S. Code 1511.90.90 এর আওতায় আমদানিকৃত Other including refined palm oil;
(32) Heading 84.32 এবং Heading 84.33 এর আওতায় কৃষিকার্যে ব্যবহৃত থ্রেসার মেশিন, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, অপারেটেড সিডার, কম্বাইন্ড হারভেস্টর, রোটারী টিলার, উইডার (নিড়ানী), উইনোয়ার (ঝাড়াইকল);
(৩৩) স্ক্র্যাপ ভেসেল (H.S. Code 8908.00.00);
(৩৪) নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক লৌহজাত পণ্য উৎপাদনে ব্যবহৃত ওয়েস্ট ও স্ক্র্যাপ (H.S. Code 7204.49.00), ফেরো এ্যালয় (HS. Code 7202.30.00 3 H.S. Code 7202.21.00) এবং স্পঞ্জ আয়রণ (H.S. Code 7203.10.00);
৪[ (৩৫) নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক PVC ও Pet Resin উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত Ethylene Glycol (HS. Code 2905.31.00), Terephthalic Acid (H.S. Code 2917.36.00) ও Ethylene/Propylene (H.S. Code 2711.14.10); ]
(৩৬) নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত Cashew Nuts (H.S. Code 0801.31.90);
৫[ (৩৭) নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক Textile Grade Pet Chips উৎপাদনের লক্ষ্যে উপকরণ হিসেবে আমদানিকৃত Terephthalic Acid (H.S. Code 2917.36.00) ও Ethylene Glycol (H.S. Code 2905.31.00); ]
৬[ (৩৮) ২৯ মে, ২০২৫ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-২০২- আইন/২০২৫/২৪/কাস্টমস এর আওতায় নিবন্ধিত হাঁস-মুরগির খামার কর্তৃক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি; ]
(৩৯) নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক উড়োজাহাজ আমদানি;
(80) H.S. Code 8713.90.00 এর আওতায় আমদানিকৃত Wheel chair;
(৪১) নিবন্ধিত এয়ারলাইন্স কর্তৃক Heading 84.07, 84.11 এবং 88.07 এর আওতায় আমদানিকৃত Aircraft Engine, Turbo Jet এবং উড়োজাহাজের যন্ত্রাংশ;
(৪২) কৃষিকার্যে ব্যবহৃত রাইস ট্রান্সপ্লান্টার, ড্রায়ার, স্প্রেয়ার মেশিন, পটেটো প্লান্টার এর আমদানি;
(৪৩) এইচএস কোড ৮৬০৯.০০.১০ এবং ৮৬০৯.০০.৯০ এর আওতাধীন আমদানিকৃত সকল ধরনের Container;
(৪৪) এইচএস কোড ৮৪১৯.৪০.২০ এর আওতাধীন আমদানিকৃত Solar power operated water distillation Plant;
৭[ (৪৫) Ethylene glycol (ethanediol ) imported by Industrial IRC holder VAT compliant PET chips manufacturing industry (H.S. Code 2905.31.00), Terephthalic acid imported by Industrial IRC holder VAT compliant PET chips manufacturing industry (H.S. Code 2917.36.00), Chiller, capacity 25 tons or above (H.S. Code 8418.69.97); ]
(৪৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর বিদ্যুৎ বিভাগের যুগ্ম-সচিব পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কর্মকর্তার নিকট হইতে “কেবলমাত্র নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হইবে” মর্মে প্রত্যয়ন প্রাপ্তি সাপেক্ষ Solar Panel Manufacturing Plant হিসেবে বিনিয়োগ বোর্ড কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত Photovolaic cells assembled in modules or made up into panels (8541.43.00), other static converters (8504.40.90), Aluminium Structure And Parts of Structures (7610.90.90) ও Other winding wire of copper ৮[(8544.11.10)] ;
(৪৭) CPP Films, BOPP Film and/or BOPET Film উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক উক্ত পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ (ফরম মূসক-৪.৩ এ উপকরণ কলামে উল্লেখ থাকা সাপেক্ষে);
(৪৮) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৭৬-আইন/২০২৪/২৮/কাস্টমস, তারিখ: ২৯ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর আওতায় ক্যান্সার নিরোধক ঔষধ প্রস্তুতের জন্য আমদানিকৃত পণ্যসমূহ;
(৪৯) কোন নিবন্ধিত আমদানিকারক প্রতিষ্ঠান কর্তৃক H.S. Heading 08.03 হইতে 08.10 এর আওতায় আমদানিকৃত তাজা ফল;
(৫০) কোন নিবন্ধিত স্থানীয় গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক গ্লাস উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ (ফরম মূসক-৪.৩ এ উপকরণ হিসেবে উল্লেখ থাকা সাপেক্ষে) ৯[ ;
(৫১) এইচএস কোড 9018.90.30 ও 9021.39.00 এর আওতাধীন আমদানিকৃত হার্টের রিং/ স্টেন্ট ও চোখের ইন্ট্রাওকুলার লেন্স (আইওএল)। ]
২। ৩ জুন, ২০২১ খ্রিষ্টাব্দে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৫১-আইন/২০২১/১৪৮- মূসক এতদ্বারা রহিত করা হইল।
৩। এই প্রজ্ঞাপন ২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দে কার্যকর হইবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
( মোঃ আবদুর রহমান খান এফসিএমএ )
সচিব
১ এস.আর.ও. নং-২৭৬-আইন/২০২৫/৩১৯-মূসক, তারিখ: ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা ক্রমিক নং (১৪) এ উল্লিখিত H.S. Code “3002.90.00” এর পরিবর্তে H.S. Code “3002.90.10, 3002.90.20, 3002.90.90” প্রতিস্থাপিত, যাহা ০২ জুন, ২০২৫ হইতে কার্যকর।
২ এস.আর.ও. নং-২৭৬-আইন/২০২৫/৩১৯-মূসক, তারিখ: ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা নিম্নরূপ ক্রমিক নং (২৭) এর পরিবর্তে প্রতিস্থাপিত, যাহা ০২ জুন, ২০২৫ হইতে কার্যকর।
[ (২৭) প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত পোল্ট্রি বা গবাদি পশু প্রতিষ্ঠান বা Animal Health Company বা পোল্ট্রি, লাইভস্টক ও ডেইরি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ফিশারি এবং মৎস্য ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক ৩ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং ১২৮-আইন/২০২০/ ৭৯/কাস্টমস এর TABLE এর কলাম (3) এ উল্লিখিত সকল পণ্য, সয়াবিন মিল (H.S. Code 2304.00.00), কর্ন গ্লুটিন মিল (H.S. Code 2303.10.00), রেপসীড এক্সট্রাকশন (H.S. Code 2306.49.00) সহ মৎস্য ও পশু খাদ্য উৎপাদনে ব্যবহৃত অন্যান্য আমদানিকৃত খাদ্য উপকরণ বা কাঁচামাল এবং একদিন বয়সী মুরগির বাচ্চা; ]
৩ এস.আর.ও. নং-২৭৬-আইন/২০২৫/৩১৯-মূসক, তারিখ: ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা নিম্নরূপ ক্রমিক নং (২৮) এর পরিবর্তে প্রতিস্থাপিত, যাহা ০২ জুন, ২০২৫ হইতে কার্যকর।
[ (২৮) কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কীটনাশক প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক কৃষিকার্যে ব্যবহার্য ইনসেকটিসাইড, ফাংগিসাইডস, হারবিসাইডস, এন্টি স্প্রাউটিং প্রোডাক্টস, প্লান্ট গ্রোথ রেগুলেটর, ডিসইনফেকট্যান্টস প্রস্তুতকরণের লক্ষ্যে ৩০ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৮৬-আইন/২০২০/৯৫/কাস্টমস এর TABLE-1 এ উল্লিখিত পণ্যসমূহ; ]
৪ এস.আর.ও. নং-২৭৬-আইন/২০২৫/৩১৯-মূসক, তারিখ: ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা নিম্নরূপ ক্রমিক নং (৩৫) এর পরিবর্তে প্রতিস্থাপিত, যাহা ০২ জুন, ২০২৫ হইতে কার্যকর।
[ (৩৫) নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক PVC ও Pet Resin উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত Ethylene Glycol (H.S. Code 2905.31.20), Terephthalic Acid (H.S. Code 2917.36.20)ও Ethylene / Propylene (H.S. Code 2711.14.10); ]
৫ এস.আর.ও. নং-২৭৬-আইন/২০২৫/৩১৯-মূসক, তারিখ: ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা নিম্নরূপ ক্রমিক নং (৩৭) এর পরিবর্তে প্রতিস্থাপিত, যাহা ০২ জুন, ২০২৫ হইতে কার্যকর।
[ (৩৭) নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক Textile Grade Pet Chips উৎপাদনের লক্ষ্যে উপকরণ হিসেবে আমদানিকৃত Terephthalic Acid (H.S. Code 2917.36.10) ও Ethylene Glycol (H.S. Code 2905.31.10); ]
৬ এস.আর.ও. নং-২৭৬-আইন/২০২৫/৩১৯-মূসক, তারিখ: ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা নিম্নরূপ ক্রমিক নং (৩৮) এর পরিবর্তে প্রতিস্থাপিত, যাহা ০২ জুন, ২০২৫ হইতে কার্যকর।
[ (৩৮) ০১ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৪৩-আইন/২০২২/ ৯১/কাস্টমস এর আওতায় নিবন্ধিত হাঁস-মুরগির খামার কর্তৃক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি; ]
৭ এস.আর.ও. নং-২৭৬-আইন/২০২৫/৩১৯-মূসক, তারিখ: ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা নিম্নরূপ ক্রমিক নং (৪৫) এর পরিবর্তে প্রতিস্থাপিত, যাহা ০২ জুন, ২০২৫ হইতে কার্যকর।
[ (৪৫) Ethylene glycol (ethanediol ) imported by Industrial IRC holder VAT compliant PET chips manufacturing industry (H.S. Code 2905.31.10), Terephthalic acid imported by Industrial IRC holder VAT compliant PET chips manufacturing industry (H.S. Code 2917.36.10), Chiller, capacity 50 tons or above (H.S. Code 8418.69.97); ]
৮ এস.আর.ও. নং-২৭৬-আইন/২০২৫/৩১৯-মূসক, তারিখ: ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা ক্রমিক নং (৪৬) এ উল্লিখিত HS Code (8544.11.90)” এর পরিবর্তে H.S. Code “(8544.11.00)” প্রতিস্থাপিত, যাহা ০২ জুন, ২০২৫ হইতে কার্যকর।
৯ এস.আর.ও. নং-২৭৬-আইন/২০২৫/৩১৯-মূসক, তারিখ: ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা ক্রমিক নং (৫০) এর শেষাংশে উল্লিখিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত এবং অতঃপর নূতন ক্রমিক নং (৫১) সংযোজিত, যাহা ০১ জুলাই, ২০২৫ হইতে কার্যকর।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।