Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ১০ - নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিবর্গের তালিকা

(১) বোর্ড আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত সকল ব্যক্তির একটি নির্ভুল এবং হালনাগাদ তালিকা সংরক্ষণ করিবে, যাহাতে নিম্নবর্ণিত বিষয়সমূহ উল্লেখ থাকিবে, যথা:-

(ক) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নাম এবং ঠিকানা;

(খ) ব্যবসায়িক নাম বা নামসমূহ, যদি থাকে, যাহার মাধ্যমে উক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন;

(গ) উক্ত ব্যক্তির ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;

(ঘ) উক্ত ব্যক্তি তাহার শাখা ইউনিটের জন্য পৃথকভাবে নিবন্ধিত হইয়া থাকিলে, প্রত্যেক শাখা ইউনিটের ব্যবসায়িক নাম, ঠিকানা এবং ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;

(ঙ) যে তারিখে নিবন্ধন বা তালিকাভুক্তি কার্যকর হইয়াছে, সেই তারিখ; এবং

(চ) নিবন্ধন বা তালিকাভুক্তির সর্বশেষ অবস্থা (Status)।

(২) বোর্ড আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণের হালনাগাদ তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করিবে।

(৩) ধারা ১৪ এবং বিধি ১২১৩ এর অধীন তথ্য পরিবর্তনের ক্ষেত্রে বোর্ড পরিবর্তিত তথ্য উপ-বিধি (২) এ বর্ণিত তালিকায় অন্তর্ভুক্ত করিবে।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top