Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ১৩ - ব্যবসায়ের স্থান পরিবর্তন

[(১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ব্যবসায়ের স্থান পরিবর্তন করিবার প্রয়োজন হইলে, উক্ত পরিবর্তনের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে অনলাইনে দাখিলের ক্ষেত্রে, আবাসিক ব্যক্তির জন্য ফরম “মূসক-২.১”,অনাবাসিক ব্যক্তির জন্য ফরম “মূসক-২.২”এবং কাগুজে আবেদনের জন্য ফরম “মূসক-২.৫”-তে সংশ্লিষ্ট কমিশনারেটের [সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা] বরাবর আবেদন করিতে হইবে। ]

(২) উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদন যাচই-আন্তে আবেদনে বর্ণিত তথ্যাদি যথাযথ পাওয়া গেলে [সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা],

(ক) আন্তঃকমিশনারেট স্থানান্তরের ক্ষেত্রে-

[ (অ) সকল বকেয়া, যদি থাকে, আবেদনকারীকে উহার হালনাগাদ পরিস্থিতি অবহিত করিবেন, এবং ]

(আ) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি নূতন যে কমিশনারেটের কর্মএলাকায় স্থানান্তরিত হইতে চাহেন, নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির বকেয়া ও অন্যান্য সকল তথ্যাদিসহ সেই কমিশনারেটে স্থানান্তরের অনুমতি প্রদান করিবেন।

(খ) একই কমিশনারেটের কর্মএলাকায় একস্থান হইতে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেত্রে উহা স্থানান্তর করিয়া আবেদনকারীকে অবহিত করিবেন।

  এস.আর.ও. নং-৩০৮-আইন/২০২০/১২৬-মূসক, তারিখ: ১৫ নভেম্বর ২০২০ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ব্যবসায়ের স্থান পরিবর্তন করিবার প্রয়োজন হইলে তাহাকে উক্ত পরিবর্তনের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে **[অনলাইনে দাখিলের ক্ষেত্রে ফরম “মূসক-২.১” এ এবং কাগুজে আবেদনের ক্ষেত্রে ফরম “মূসক-২.৫” এ ] এ যেই কমিশনারেটে নিবন্ধিত বা তালিকাভুক্ত তাহার সেই কমিশনারেটের কমিশনার বরাবর আবেদন করিতে হইবে। ]

** এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখ: ০১ জুন ২০১৭ দ্বারা “ফরম “মূসক-২.৭” “এর পরিবর্তে প্রতিস্থাপিত।

 এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখ: ০৩ জুন ২০২১ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

  এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখ: ০৩ জুন ২০২১ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

  এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা নিম্নরূপ এন্ট্রিসমূহ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (অ) সকল বকেয়া, যদি থাকে, নির্ধারণপূর্বক উহা আবেদনকারীকে অবহিত করিবেন, এবং ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top