Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

ধারা ৫৭ - সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য

সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে পণ্য বা সেবার সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হইবে নিম্নরূপ, যথা:―

(ক) আমদানিকৃত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের ক্ষেত্রে, ১[কাস্টমস আইনের] ধারা ২৫ বা ধারা ২৫(ক) এর অধীন আমদানি শুল্ক আরোপনীয় মূল্যের সহিত আমদানি শুল্ক ২[, রেগুলেটরি ডিউটি এবং অন্যান্য শুল্ক] (যদি থাকে) যোগ করিয়া যে মূল্য হয় সেই মূল্য;

(খ) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবার সরবরাহের ক্ষেত্রে, পণ্য বা সেবার করযোগ্য সরবরাহের মূল্য হইবে ধারা ৩২ অনুযায়ী নির্ণীত মূল্য হইতে সম্পূরক শুল্ক বিয়োগ করিয়া:

তবে শর্ত থাকে যে, সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা পণবিহীন বা অপর্যাপ্ত পণবিশিষ্ট হইলে, উহার সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হইবে উক্ত সরবরাহের কর-ভগ্নাংশ হ্রাসকৃত ন্যায্য বাজার মূল্য হইতে সম্পূরক শুল্ক বিয়োগ করিয়া; এবং

(গ) যে পণ্যের ক্ষেত্রে ৩[সর্বোচ্চ খুচরা মূল্যের] ভিত্তিতে মূসক আরোপিত হইবে, সেই পণ্যের ক্ষেত্রে, ধারা ৫৮(২) এ বর্ণিত ৩[সর্বোচ্চ খুচরা মূল্য] সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য বলিয়া বিবেচিত হইবে।

১   অর্থ আইন, ২০১৯ এর ৭৮(ক) ধারাবলে “শুল্ক আইনের” শব্দগুলির পরিবর্তে “কাস্টমস আইনের” শব্দগুলি প্রতিস্থাপিত।

২   অর্থ আইন, ২০১৯ এর ৭৮(খ) ধারাবলে “এবং রেগুলেটরি ডিউটি” শব্দগুলির পরিবর্তে “, রেগুলেটরি ডিউটি এবং অন্যান্য শুল্ক” কমা ও শব্দগুলি প্রতিস্থাপিত।

৩  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০ ধারাবলে দফা (গ) এ উল্লিখিত “খুচরা মূল্যের” শব্দগুলির পরিবর্তে “সর্বোচ্চ খুচরা মূল্যের” এবং “খুচরা মূল্য” শব্দগুলির পরিবর্তে “সর্বোচ্চ খুচরা মূল্য” শব্দগুলি প্রতিস্থাপিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top