Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ৯০ - কোনো খেলাপি করদাতার ক্রোকি স্থাবর সম্পত্তি বা জব্দকৃত অস্থাবর সম্পত্তি বিক্রয় পদ্ধতি

(১) কোনো খেলাপি করদাতার নিকট হইতে বকেয়া কর আদায়ের লক্ষ্যে বকেয়া আদায় কর্মকর্তা সংশ্লিষ্ট খেলাপি করদাতার ক্রোকি স্থাবর সম্পত্তি বা জব্দকৃত অস্থাবর সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রয় করিতে পারিবেন।

[ (২) নিলামে বিক্রয় ও বিক্রয়লব্ধ অর্থের বিলি বন্দেজের ক্ষেত্রে আইনের ধারা ১০০ এবং কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর ধারা ২৩৭ এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে। ]

(৩) বকেয়া আদায় কর্মকর্তা ফরম মূসক১৪.১৩এ একটি বিক্রয় সনদ জারি করিবেন যাহা নিবন্ধনসহ আনুষঙ্গিক সকল কার্য সম্পাদনে ব্যবহৃত হইবে।

   এস.আর.ও নং-১৫৮-আইন/২০২৫/২৮৬-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (২) এর পরিবর্তে প্রতিস্থাপিত

[ (২) নিলামে বিক্রয় ও বিক্রয়লব্ধ অর্থের বিলি বন্দেজের ক্ষেত্রে ধারা ১০০ এবং Customs Act, 1969 (IV of 1969) এর section 201 এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top