Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ৪৮ - বিলম্বে দাখিলপত্র পেশের পদ্ধতি

(১) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি কোনো কর মেয়াদের দাখিলপত্র বিলম্বে পেশ করিতে চাহিলে যথাযথ কারণ উল্লেখপূর্বক উক্ত [কর মেয়াদ সমাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে] ফরম মূসক-৯.৩”এ কমিশনার বরাবর আবেদন করিতে পারিবেন।

(২) কমিশনার আবেদনে প্রদর্শিত কারণ যুক্তিযুক্ত বিবেচনা করিলে আবেদন প্রাপ্তির ৭(সাত) দিনের মধ্যে তাহা অনুমোদন করিবেন।

(৩) উপ-বিধি (২) এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে কমিশনার সিদ্ধান্ত প্রদান না করিলে তাহা অনুমোদিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

(৪) দাখিলপত্র বিলম্বে দাখিলের আবেদন গৃহীত হইলে এবং কমিশনার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে তাহা [অনুমোদন] করা হইলে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে ধারা ৮৫ এর উপ-ধারা (১) এর দফা (চ) এর অধীন জরিমানা প্রদান করিতে হইবে না; তবে তাহাকে ধারা ১২৭ এর অধীন সুদ প্রদান করিতে হইবে।

(৫) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি বিলম্বে দাখিলপত্র দাখিলের জন্য এই বিধির অধীন কমিশনারের পূর্বানুমোদন গ্রহণ না করিলে তাহাকে ধারা ৮৫ এর উপ-ধারা (১) এর দফা (চ) এর অধীন জরিমানা এবং ধারা ১২৭ এর অধীন সুদ পরিশোধ করিতে হইবে।

১  এস.আর.ও. নং-১৬১-আইন/২০২২/১৭৪-মূসক, তারিখঃ ০১ জুন, ২০২২ দ্বারা “কর মেয়াদ শেষ হওয়ার ন্যূনতম ৭ (সাত) দিন পূর্বে” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

   এস.আর.ও নং-১৫৮-আইন/২০২৫/২৮৬-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা উপ-বিধি (৪) এ উল্লিখিত “দাখিল” শব্দের পরিবর্তে “অনুমোদন” শব্দ প্রতিস্থাপিত

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top