মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
বিধি ২১ - উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা
১[(১) আইনের ধারা ৩২ এর উপ-ধারা (৫) এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন এর পরবর্তীতে বা সরবরাহের পূর্বে ফরম “মূসক- ৪.৩” এ বিভাগীয় কর্মকর্তার নিকট অথবা অনলাইনে eVAT System এ একটি উপকরণ-উৎপাদ সহগ (Input-Output Coefficient) দাখিল করিতে হইবে, যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক সুপারিশসহ ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের নিকট প্রেরণ করিতে হইবে, তবে, বোর্ড কর্তৃক নির্ধারিত ক্ষেত্রসমূহে, সেবা প্রদানকারী কর্তৃক সেবা প্রদানের ক্ষেত্রে ও শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে, এইরূপ সহগ ঘোষণা দাখিল করিতে হইবে না।
(২) ধারা ৩২ এর উপ-ধারা (৬) এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য সরবরাহের পূর্বে ফরম “মূসক-৪.৩.১” এ বিভাগীয় কর্মকর্তার নিকট অথবা অনলাইনে eVAT System এ একটি সহগ ঘোষণা দাখিল করিতে হইবে, যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক সুপারিশসহ ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের নিকট প্রেরণ করিতে হইবে। ]
১ এস.আর.ও. নং-১২৫-আইন/২০২৬/৩৩০-মূসক, তারিখঃ ০৭ জুন, ২০২৬ দ্বারা নিম্নরূপ বিধি ২১ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ বিধি ২১ – উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা
ধারা ৩২ এর উপ-ধারা (৫) এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে ফরম “মূসক-৪.৩” এ বিভাগীয় কর্মকর্তার নিকট একটি উপকরণ-উৎপাদ সহগ (Input-Output Coefficient) দাখিল করিতে হইবে যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক সুপারিশসহ ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের নিকট প্রেরণ করিতে হইবে। তবে, সেবা প্রদানকারী কর্তৃক সেবা প্রদানের ক্ষেত্রে এবং শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এইরূপ ঘোষণা প্রদান করিতে হইবে না। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।