মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
বিধি ২০ - পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ
(১) ধারা ৩২ এর উপ-ধারা (৪) এর অধীন সরবরাহের ক্ষেত্রে, কোনো নিবন্ধিত ব্যক্তি কোনো অর্থ বৎসরে নমুনা হিসাবে সর্বোচ্চ ১[৫০ (পঞ্চাশ) হাজার টাকা] মূল্য মানের সরবরাহ প্রদান করিতে পারিবেন।
(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো নিবন্ধিত ব্যক্তি একটি অর্থ বৎসরে এক বা একাধিক সরবরাহের মাধ্যমে উক্ত উপ-বিধিতে বর্ণিত অর্থের নমুনা শূন্য পণ হিসেবে প্রদর্শন করিতে পারিবেন।
(৩) উপ-বিধি (১) এ বর্ণিত অর্থ ন্যায্য বাজার মূল্য দ্বারা নির্ধারিত হইবে।
১ এস.আর.ও নং-১৫৮-আইন/২০২৫/২৮৬-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা “২০ (বিশ) হাজার টাকা” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “৫০ (পঞ্চাশ) হাজার টাকা” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।