Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

১[ বিধি ১১৮গ - স্থানীয় পর্যায়ে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনে সুবিধা

[ কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর ধারা ২৫ এর উপ-ধারা (১) ] এবং আইনের ধারা ১২৬ এর উপ-ধারা (১) এর আওতায় সরকার কর্তৃক, সময় সময়, জারীকৃত অব্যাহতি বা রেয়াতী সুবিধা সংক্রান্ত কাস্টমস ও মূল্য সংযোজন কর প্রজ্ঞাপনের আওতাভুক্ত অব্যাহতিপ্রাপ্ত সুনির্দিষ্ট এইচএস কোড এর মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রে উহার প্রস্তুতকারক বা উৎপাদক, নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে মূল্য সংযোজন কর পরিশোধ ব্যতিরেকে সরবরাহ করিতে পারিবেন, যথা:-

(ক) আইন অনুযায়ী নিবন্ধিত হইতে হইবে;

(খ) নিয়মিত মূল্য সংযোজন কর দাখিলপত্র পেশ করিতে হইবে। ]

   এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন, ২০২১ দ্বারা নূতন বিধি ১১৮গ সন্নিবেশিত।

   এস.আর.ও নং-১৫৮-আইন/২০২৫/২৮৬-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা “Customs Act, 1969 (Act No. IV of 1969) এর Section 19 এর sub-section (1)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনী এর পরিবর্তে “কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর ধারা ২৫ এর উপ-ধারা (১)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top