মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
১[ ধারা ৬ - মূসক নিবন্ধন পদ্ধতি
(১) প্রত্যেক নিবন্ধনযোগ্য ব্যক্তি নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, মূসক নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট আবেদন করিবেন।
(২) সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তিকে নিবন্ধিত করিয়া ব্যবসা সনাক্তকরণ সংখ্যা সংবলিত নিবন্ধন সনদপত্র প্রদান করিবেন।
(৩) উপ-ধারা (১) এর অধীন কোন আবেদন বিধিসম্মত না হইলে সংশ্লিষ্ট কর্মকর্তা, কারণ উল্লেখপূর্বক, নির্ধারিত সময়সীমা ও পদ্ধতিতে, আবেদনকারীকে উহা অবহিত করিবেন। ]
১ অর্থ আইন, ২০১৯ এর ৫৬ ধারাবলে নিম্নরূপ উপ-ধারা ৬ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ ধারা ৬- মূসক নিবন্ধন
(১) প্রত্যেক নিবন্ধনযোগ্য ব্যক্তি নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, মূসক নিবন্ধনের জন্য কমিশনারের নিকট আবেদন করিবেন।
(২) কমিশনার, নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তিকে নিবন্ধিত করিয়া ব্যবসা সনাক্তকরণ সংখ্যা সম্বলিত নিবন্ধন সনদপত্র প্রদান করিবেন ।
(৩) উপ-ধারা (১) এর অধীন কোন আবেদন বিধিসম্মত না হইলে কারণ উল্লেখপূর্বক কমিশনার আবেদনকারীকে লিখিতভাবে জানাইয়া দিবেন। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।