মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
ধারা ২ দফা ৫ - ব্যক্তিকে নিবন্ধন বা তালিকাভুক্তিকরণ
‘‘অর্থ’’ অর্থ বাংলাদেশ বা যেকোন দেশে প্রচলিত কোন মুদ্রা (legal tender) , এবং নিম্নবর্ণিত দলিলাদিও উহার অন্তর্ভুক্ত হইবে, যথা:―
(ক) বিনিমেয় দলিল (negotiable instrument)
(খ) বিল অব এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, মানি অর্ডার বা সমতুল্য দলিল;
(গ) ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড; বা
(ঘ) এ্যাকাউন্ট ডেবিট বা ক্রেডিটের মাধ্যমে প্রদত্ত সরবরাহ;
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।