মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
ধারা ১৩০ - মূসক পরামর্শক নিয়োগ
১[ (১) কোন কার্যধারায় কোন করদাতার পক্ষে প্রতিনিধিত্ব করা বা তাহাকে পরামর্শ প্রদানের জন্য চার্টার্ড একাউন্টেন্ট বা ২[ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট বা ] চার্টার্ড সেক্রেটারি বা লাইসেন্সধারী মূসক পরামর্শগণের মধ্য হইতে যে কোন ব্যক্তিকে নিয়োগ করা যাইবে। ]
৩[ (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড, মূসক পরামর্শক নিয়োগের শর্ত, পদ্ধতি ও দায়-দায়িত্ব নির্ধারণ করিতে পারিবে। ]
১ অর্থ আইন, ২০১৯ এর ১০৬ ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[(১) কোন কার্যধারায় কোন করদাতার পক্ষে প্রতিনিধিত্ব করা বা তাহাকে পরামর্শ প্রদানের জন্য লাইসেন্সধারী মূসক পরামর্শকগণের মধ্য হইতে যেকোন ব্যক্তিকে নিয়োগ করা যাইবে। ]
২ অর্থ আইন, ২০২৪ এর ১১ ধারাবলে “কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট বা” শব্দগুলি সন্নিবেশিত।
৩ অর্থ আইন, ২০২০ এর ৭৮ ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (২) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[(২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, মূসক পরামর্শক হিসাবে কার্যক্রম পরিচালনা করিতে আগ্রহী প্রত্যেক ব্যক্তি, নির্ধারিত পদ্ধতি ও শর্তে, বোর্ডের নিকট আবেদন করিলে বোর্ড, নির্ধারিত পদ্ধতি ও শর্তে, উক্ত ব্যক্তিকে মূসক পরামর্শকের লাইসেন্স প্রদান করিতে পরিবে। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।