মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
ধারা ১২ - ১ [***] স্ব-উদ্যোগে নিবন্ধনযোগ্য ও তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে নিবন্ধন বা তালিকাভুক্তিকরণ
২ [সংশ্লিষ্ট কর্মকর্তা] যথাযথ অনুসন্ধানের পর যদি সন্তুষ্ট হন যে, কোন ব্যক্তি মূসক নিবন্ধনযোগ্য বা টার্নওভার কর তালিকাভুক্তিযোগ্য কিন্তু তিনি নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য আবেদন করেন নাই, তাহা হইলে ৩ [সংশ্লিষ্ট কর্মকর্তা] স্ব-উদ্যোগে উক্ত ব্যক্তিকে মূসক নিবন্ধিত বা টার্নওভার কর তালিকাভুক্ত করিবেন।
১ অর্থ আইন, ২০২০ এর ৫৭(ক) ধারাবলে “কমিশনার কর্তৃক” শব্দগুলি বিলুপ্ত।
২ অর্থ আইন, ২০২০ এর ৫৭(খ) ধারাবলে “কমিশনার” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
৩ অর্থ আইন, ২০২০ এর ৫৭(খ) ধারাবলে “কমিশনার” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।