Tax VAT Point

আয়কর আইন ২০২৩

ধারা ৪৫ - ব্যবসা ১[বা পেশা] হইতে আয়

করদাতার নিম্নবর্ণিত আয়সমূহ ব্যবসা ২[বা পেশা] হইতে আয় হিসাবে শ্রেণিবদ্ধ হইবে, যথা:-

(ক) আয়বর্ষের যেকোনো সময়ে করদাতা কর্তৃক পরিচালিত বা পরিচালিত বলিয়া গণ্য ব্যবসায়ের কোনো লাভ ও মুনাফা;

৩[(খ) কোনো ব্যবসায় বা পেশাজীবী সংগঠন বা এইরূপ কোনো সংগঠন কর্তৃক উহার সদস্য বা সদস্য নহে, এইরূপ সকলকে যেকোনো সেবা প্রদানের মাধ্যমে অর্জিত আয়; ]

(গ) কোনো ব্যক্তির অতীত, বর্তমান বা সম্ভাব্য ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্কের ধারাবাহিকতায় বা সম্পর্কের কারণে উদ্ভূত কোনো সুবিধার ন্যায্য বাজার মূল্য, তাহা অর্থে রূপান্তরযোগ্য হউক বা না হউক;

(ঘ) কোনো ব্যবস্থাপনা কোম্পানি, মুদারাবা ব্যবস্থাপনা কোম্পানিসহ, কর্তৃক উদ্ভূত কোনো ব্যবস্থাপনা ফি;

(ঙ) নিজের অথবা অন্যের মালিকানাধীন কোনো পরিসম্পদ অন্য কোনো ব্যক্তির নিকট লীজ প্রদানের বিপরীতে লীজদাতা ব্যাংক, বিমা ও ৪[ ফাইন্যান্স কোম্পানি ] কর্তৃক প্রাপ্য কোনো অর্থ;

(চ) তৃতীয় তফসিল সাপেক্ষে মুদ্রা বিনিময় হইতে নগদায়িত লাভ (realized gain);

(ছ) বন্ধ হইয়া যাওয়া কোনো ব্যবসা ৫[বা পেশা] হইতে আয়বর্ষে গৃহীত কোনো আয়।

১  অর্থ আইন, ২০২৬ এর ৪১(ক) ধারাবলে উপান্তটীকায় উল্লিখিত “ব্যবসা” শব্দের পর “বা পেশা” শব্দগুলি সন্নিবেশিত।

২  অর্থ আইন, ২০২৬ এর ৪১(খ) ধারাবলে “ব্যবসা” শব্দের পর “বা পেশা” শব্দগুলি সন্নিবেশিত।

৩  অর্থ আইন, ২০২৬ এর ৪১(গ) ধারাবলে নিম্নরূপ দফা (খ) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (খ) কোনো ব্যবসায় বা পেশাজীবী সংগঠন বা এইরূপ কোনো সংগঠন কর্তৃক উহার সদস্যদের নির্দিষ্ট সেবা প্রদানের মাধ্যমে অর্জিত কোনো আয়; ]

৪  অর্থ আইন, ২০২৪ এর ১৪(ক) ধারাবলে “আর্থিক প্রতিষ্ঠান” শব্দগুলির পরিবর্তে “ফাইন্যান্স কোম্পানি” শব্দগুলি প্রতিস্থাপিত।

৫  অর্থ আইন, ২০২৬ এর ৪১(ঘ) ধারাবলে দফা (ছ) এ উল্লিখিত “ব্যবসা” শব্দের পর “বা পেশা” শব্দগুলি সন্নিবেশিত।

 

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top