Tax VAT Point

আয়কর আইন ২০২৩

তৃতীয় তফসিল - অবচয় ভাতা, নিঃশেষ ভাতা ও অ্যামর্টাইজেসন [ধারা ৪২, ৪৯ এবং ৫০ দ্রষ্টব্য]

অংশ ১ - অবচয় ভাতা পরিগণনা

১। কৃষিতে ব্যবহৃত পরিসম্পদের অবচয় ভাতা।-

(১) কোনো করদাতা কর্তৃক কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত তাহার মালিকানাধীন কোনো মূলধনি পরিসম্পদ, পূর্ত বা ভৌত অবকাঠামো বাবদ অবচয় ভাতা, অবলোপিত মূল্যের উপর নিম্নবর্ণিত সারণীতে নির্ধারিত হারে প্রদত্ত হইবে, যথা:-

সারণী

ক্রমিক নংমুলধনি পরিসম্পদঅবচয়ের হার (শতাংশ)
(১)(২)(৩)
১।ইট, কনক্রিট, ইস্পাত বা সমজাতীয় উপকরণ দ্বারা নির্মিত ইমারত বা কাঠামো
২।টিন, বাঁশ, খড় বা সমজাতীয় দ্রব্য দ্বারা নির্মিত ঘরবাড়ি১০
৩।স্থায়ী বেড়া১০
৪।নলকূপ১০
৫।ট্যাঙ্ক১০
৬।সেচের কূয়া, চ্যানেল, পাইপ১০
৭।কাঠ বা বাঁশের তৈরি কৃষি সরঞ্জাম২০
৮।ওজন মাপার যন্ত্র১০
৯।ট্রাক্টর,তেলের ইঞ্জিন এবং হালকা যন্ত্র১০
১০।ট্রাক, ডেলিভারি ভ্যান এবং অন্যান্য মোটরযান১০
১১।পাইবার পাম্পিং যন্ত্রপাতি২০
১২।অযান্তিক ভ্যান১৫
১৩।বাষ্প ইঞ্জিন১০
১৪।কারখানার যন্ত্রপাতি১৫
১৫।এই সারণীতে উল্লিখিত হয় নাই এইরূপ সাধারণ যন্ত্রপাতি, হাতিয়ার, প্লান্ট ও অন্যান্য পরিসম্পদ১০

(২) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এইরূপ কোনো মূলধনি পরিসম্পদ, পূর্ত বা ভৌত অবকাঠামো সম্পূর্ণভাবে করদাতার কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত হয় নাই, সেইক্ষেত্রে উক্ত আয়বর্ষের জন্য উপ-অনুচ্ছেদ (১) এর অধীন অনুমোদিত অবচয় ভাতা উক্ত পরিসম্পদ সম্পূর্ণভাবে কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত হইলে যে পরিমাণ অবচয় ভাতা অনুমোদিত হইত তাহার যুক্তিসঙ্গত আনুপাতিক হারে প্রদেয় হইবে।

২। ব্যবসায় ব্যবহৃত পরিসম্পদের উপর অবচয় ভাতা।-

(১) কোনো করদাতা কর্তৃক ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত এবং তাহার মালিকানাধীন কোনো পরিসম্পদের উপর সংশ্লিষ্ট আয়বর্ষের জন্য অবচয় ভাতা এই অংশে বর্ণিত ভিত্তি, হার এবং সীমাবদ্ধতা, যোগ্যতা ও শর্তাবলি সাপেক্ষে, প্রদত্ত হইবে।

(২) উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত অবচয় ভাতা হইবে করদাতা কর্তৃক ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত এবং তাহার মালিকানাধীন কোনো পরিসম্পদের উপর সংশ্লিষ্ট আয়বর্ষের জন্য সাধারণ অবচয় ভাতা এবং প্রারন্তিক অবচয় ভাতা, এবং উহা উক্ত পরিসম্পদের অবলোপিত মূল্যের উপর এই অংশে বর্ণিত ভিত্তি, হার, সীমাবদ্ধতা, যোগ্যতা ও শর্তাবলি সাপেক্ষে প্রদত্ত হইবে।

(৩) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এইরূপ পরিসম্পদ সম্পূর্ণভাবে করদাতার ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হয় নাই, সেইক্ষেত্রে উক্ত আয়বর্ষের জন্য উপ-অনুচ্ছেদ (১) এর অধীন অনুমোদিত অবচয় ভাতা উক্ত পরিসম্পদ সম্পূর্ণভাবে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হইলে যেই পরিমাণ অবচয় ভাতা অনুমোদিত হত তাহার যুক্তিসঙ্গত আনুপাতিক হারে প্রদেয় হইবে।

(৪) এই অনুচ্ছেদের অধীন কোনো পরিসম্পদের উপর অবচয় ভাতা প্রদেয় হইবে না, যদি না করদাতার রিটার্নে উক্ত পরিসম্পদ ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হইবার দাবি প্রতিফলিত হয়।

(৫) যেইক্ষেত্রে পরিসম্পদটি সম্পূর্ণভাবে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হয় নাই, সেইক্ষেত্রে উক্ত পরিসম্পদের অবলোপিত মূল্য পরিগণনা করিবার ক্ষেত্রে, পরিসম্পদটি সম্পূর্ণভাবে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হইয়াছিল মর্মে গণ্য হইবে।

(৬) কোনো পরিসম্পদের বিপরীতে অনুমোদিত মোট বিয়োজন উক্ত পরিসম্পদের ক্রয়মূল্যের অধিক হইবে না।

(৭) কোনো নির্দিষ্ট লিজিং কোম্পানির মালিকানাধীন এবং অপর কোনো ব্যক্তির নিকট লিজ প্রদত্ত পরিসম্পদের অবচয় কেবল উক্ত পরিসম্পদ হইতে উদ্ভূত লিজ ভাড়া বাবদ আয়ের বিপরীতে বিয়োজনযোগ্য হইবে।

(৮) এই অনুচ্ছেদের অধীন ফাইনান্স লিজ প্রদানকারী (lessor) কোনো নির্দিষ্ট কোম্পানির বা প্রতিষ্ঠানের অনুকূলে এইরূপ কোনো যন্ত্রপাতি, প্লান্ট, যানবাহন বা আসবাবপত্রের উপর কোনো ভাতা প্রদেয় হইবে না যাহা কোনো লিজগ্রহীতাকে ফাইনান্সিয়াল লিজ হিসাবে দেওয়া হইয়াছে।

(৯) এই অনুচ্ছেদের অধীন কোনো ভাতা অনুমোদিত হইবে না যদি –

(ক) রিটার্ন দাখিল করিবার সময় বোর্ড কর্তৃক নির্ধারিত বিবরণাদি অথবা উপকর কমিশনার কর্তৃক চাহিত অন্যান্য তথ্যাদি ও দলিলাদি দাখিল করা না হয়; এবং

(খ) অনুরুপ পরিসম্পদ বিবেচ্য আয়বর্ষে ব্যবহৃত না হয়।

(১০) এই অংশের উদ্দেশ্যপুরণকল্পে, “নির্দিষ্ট লিজিং কোম্পানি” অর্থ কোনো লিজিং কোম্পানি, ব্যাংকিং কোম্পানি বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান যাহা লিজিং ব্যবসার সহিত সম্পৃক্ত।

৩। কোনো পরিসম্পদের ক্রয়মূল্য নির্ধারণ।-

(১) কোনো করদাতার কোনো মোটরযানের ক্রয়মূল্য অনধিক ৩০ (ত্রিশ) লক্ষ টাকা বলিয়া বিবেচনা করা হইবে যদি উক্ত অবচয় ভাতা প্রদেয় মোটরযান শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক বা করদাতার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী পরিবহণে নিয়োজিত বাস বা মিনিবাস ব্যতীত কোনো যাত্রীবাহী মোটরযান হয়।

(২) কোনো পরিসম্পদের ক্রয়মূল্য পরিগণনার ক্ষেত্রে, করদাতা কর্তৃক সরকার বা কোনো কর্তৃপক্ষ বা কোনো ব্যক্তির নিকট হইতে গৃহীত কোনো মঞ্জুুরি, ভর্তুকি, রেয়াত বা কমিশন এবং সহায়তা (সুদসহ বা সুদমুক্ত ঋণ ব্যতীত) এর মূল্য বাদ যাইবে।

(৩) যেইক্ষেত্রে করদাতা উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত পরিসম্পদ ব্যতীত কোনো ব্যবহৃত পরিসম্পদ অর্জন করেন, সেইক্ষেত্রে উক্ত পরিসম্পদের অর্জনমূল্য তাহার ন্যায্য বাজার মূল্যের অধিক হইবে না।

(৪) যেইক্ষেত্রে কোনো পরিসম্পদ অর্জনের সহিত বৈদেশিক মুদ্রায় গৃহীত ঋণ বা বৈদেশিক মুদ্রার সম্পৃক্ততা থাকে, সেইক্ষেত্রে নিম্নবর্ণিত সমন্বয় করিবার পর কোনো পরিসম্পদের অর্জনমূল্য পরিগণনা করা হইবে, যথা:-

(ক) বিনিময় হার পরিবর্তনজনিত ক্ষতি অথবা বিনিময় হার হেজিং বাবদ ব্যয় যোগ করিয়া;

(খ) বিনিময় হার পরিবর্তনজনিত লাভ বিয়োগ করিয়া।

৪। সাধারণ অবচয় ভাতার হার।-

কোনো পরিসম্পদের অবলোপিত মূল্যের উপর নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে সাধারণ অবচয় ভাতা পরিগণনা করা হইবে, যথা:-

সারণী

ক্রমিক নংপরিসম্পদের শ্রেণিহার (অবলোপিত মূল্যের %)
(১)(২)(৩)
১।ইমারত (এই সারণীতে অন্য কোনোভাবে নির্দিষ্ট না থাকিলে)
২।কারখানা ভবন১০
৩।আসবাবপত্র ও ফিটিংস১০
৪।অফিসের সরঞ্জাম১০
৫।যন্ত্রপাতি, স্থাপনা ও সরঞ্জাম (এই সারণীতে অন্য কোনোভাবে নির্দিষ্ট না থাকিলে)১০
৬।সমুদ্রগামী জাহাজ
(ক) নূতন
(খ) পুরাতন ক্রয়ের সময় যাহার বয়স-
(অ) অনধিক ১০ বৎসর১০
(আ) ১[ ১০ বৎসর এর অধিক ]২০
৭।এক্স-রে, ইলেন্ট্রথেরাপিউটিক ও উহার খুচরা যন্ত্রাংশসহ অন্যান্য মেডিক্যাল যন্ত্রপাতি২০
৮।ব্যাটারি চালিত এ্যাপারেটাস ও রিচার্জেবল ব্যটারি৩০
৯।অডিও-ভিজুয়াল পণ্য উৎপাদন ও প্রদর্শনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি২০
১০।ভাড়ায় চালিত ব্যতীত সকল প্রকার মোটরযান১০
১১।ভাড়ায় চালিত সকল প্রকার মোটরযান২০
১২।প্রিন্টার, মনিটর ও আনুষঙ্গিক আইটেমসহ কম্পিউটার হার্ডওয়ার২৫
১৩।প্রফেশনাল ও রেফারেন্স বই২৫
১৪।এয়ারক্রাপ্ট, এ্যারোইঞ্জিন ও এরিয়াল ফটোগ্রাফিক যন্ত্রপাতি৩০
১৫।কাঁচ বা প্লাসটিক পণ্য বা কনক্রিট পাইপ তৈরিতে ব্যবহৃত ছাঁচ৩০
১৬।খনিজতেল সম্পর্কিত
(ক) মাটির নীচে স্থাপিত সরঞ্জামাদি১০০
(খ) বহনযোগ্য বয়লার, খনন যন্ত্র, ওয়েলহেড ট্যাংক ও রিগসহ মাটির উপরে স্থাপিত অন্যান্য সরঞ্জামাদি২৫
১৭।সেতু
১৮।রাস্তা
১৯।ফ্লাইওভার
২০।পেভমেন্ট রানওয়ে, ট্যাক্সিওয়ে২.৫
২১।এ্যাপ্রোন, টারম্যাক২.৫
২২।বোর্ডিং ব্রিজ১০
২৩।যোগাযোগ ও অনুসন্ধান সহায়ক এবং অন্যান্য সরঞ্জাম
২৪।এই সারণীতে উল্লিখিত হয় নাই এইরুপ এইরুপ সকল ভৌত পরিসম্পদ১০

 

৫। প্রারম্ভিক অবচয় ভাতা।-

(১) যেইক্ষেত্রে কোনো ভবন নবনির্মিত হইয়াছে অথবা যন্ত্রপাতি বা স্থাপনা ইহার অন্তর্ভুক্ত কোনো পরিসম্পদ প্রথমবারের মতো বাংলাদেশে ব্যবহার করা হইয়াছে, সেইক্ষেত্রে এই অনুচ্ছেদে বর্ণিত সীমা ও শর্তাবলি সাপেক্ষে, উপ-অনুচ্ছেদ (৪) এ উল্লিখিত হারে প্রারম্ভিক অবচয় ভাতা অনুমোদিত হইবে।

(২) নিম্নবর্ণিত পরিসম্পদের ক্ষেত্রে কোনো প্রারম্ভিক অবচয় ভাতা অনুমোদিত হইবে না, যথা

(ক) ভাড়ায় খাটানো হয় নাই এইরূপ মোটরযান, এবং

(খ) ইতঃপূর্বে বাংলাদেশে ব্যবহৃত হইয়াছে এইরূপ যেকোনো যন্ত্রপাতি বা স্থাপনা।

(৩) কোনো করদাতা কর্তৃক যে আয়বর্ষে তাহার ব্যবসা বা পেশার উদ্দেশ্যে কোনো পরিসম্পদ প্রথম ব্যবহৃত হইয়াছে অথবা যে আয়বর্ষে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হইয়াছে, এই ২ (দুই) এর মধ্যে যাহা পরে ঘটে, সেই আয়বর্ষের ক্ষেত্রে প্রারন্তিক অবচয় ভাতা অনুমোদিত হইবে।

(৪) সংশ্লিষ্ট পরিসম্পদের ক্রয়মূল্যের উপর নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে প্রারম্ভিক অবচয় ভাতা পরিগণনা করা হইবে, যথা:-

সারণী

ক্রমিক নংপরিসম্পদপ্রারম্ভিক অবচয়ের হার
(১)(২)(৩)
১।যেকোনো ধরনের ইমারত১০%
২।ভাড়ায় চালিত ২[নয় এইরূপ] জাহাজ বা মোটরযান ব্যতীত “যন্ত্রপাতি বা স্থাপনা” এর আওতাভুক্ত যেকোনো পরিসম্পদ২৫%

৬। যন্ত্রপাতি বা স্থাপনার উপর ত্বরান্বিত অবচয় ভাতা।-

(১) যেইক্ষেত্রে যন্ত্রপাতি বা স্থাপনার আওতাভুক্ত যেকোনো পরিসম্পদ বাংলাদেশে অবস্থিত কোনো শিল্প স্থাপনায় ব্যবহৃত হয়, সেইক্ষেত্রে এই অনুচ্ছেদে বর্ণিত সীমা ও শর্তাবলি সাপেক্ষে, উপ-অনুচ্ছেদ (৩) এ উল্লিখিত হারে ত্বরান্বিত অবচয় ভাতা অনুমোদিত হইবে।

(২) শিল্প স্থাপনাটির বাণিজ্যিক উৎপাদন শুরুর বৎসর হইতে ৩ (তিন) বৎসর পর্যন্ত ত্বরান্বিত অবচয় ভাতা অনুমোদিত হইবে।

(৩) সংশ্লিষ্ট পরিসম্পদের ক্রয়মূল্যের উপর নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে ত্বরান্বিত অবচয় পরিগণনা করা হইবে, যথা:-

সারণী

ক্রমিক নংবাণিজ্যিক উৎপাদন শুরুর আয়বর্ষত্বরান্বিত অবচয়ের হার
(১)(২)(৩)
১।প্রথম আয়বর্ষ৫০%
২।দ্বিতীয় আয়বষ৩০%
৩।তৃতীয় আয়বর্ষ২০%

(৪) নিম্বর্ণিত শর্তাবলি, সীমা ও যোগ্যতা সাপেক্ষে, ত্বরান্বিত অবচয় ভাতা অনুমোদিত হইবে, যথা:-

(ক) সংশ্লিষ্ট পরিসম্পদ উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত শিল্প স্থাপনার মালিকানাধীন এবং পূর্বে বাংলাদেশে ব্যবহৃত হয় নাই;

(খ) শিল্প স্থাপনাটির মালিকানা ও ব্যবস্থাপনা-

(অ) আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো বডি কর্পোরেট কর্তৃক পরিচালিত যাহার প্রধান কার্যালয় বাংলাদেশে অবস্থিত; বা

(আ) কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এ সংজ্ঞায়িত কোনো কোম্পানি কর্তৃক পরিচালিত যাহার নিবন্ধিত কার্যালয় বাংলাদেশে অবস্থিত এবং বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখে যাহার অনুমোদিত ও পরিশোধিত মূলধন কমপক্ষে ২০ (বিশ) লক্ষ টাকা;

(গ) শিল্প স্থাপনাটি –

(অ) টিআইএন ধারী;

(আ) এই আইনের বিধানাবলি অনুসারে হিসাব সংরক্ষণ করে;

(ই) স্বতন্ত্র ও পৃথকভাবে হিসাব সংরক্ষণ করে;

(ঈ) এই আইনের বিধানাবলি অনুসারে রিটার্ন দাখিল করে;

(ঘ) নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করে, যথা-

(অ) বোর্ডের নিকট, বিধিবদ্ধ ফরম ও পদ্ধতিতে, বাণিজ্যিক উৎপাদন শুরুর মাসের শেষ দিন হইতে ৬ (ছয়) মাসের মধ্যে ত্বরান্বিত অবচয় ভাতার জন্য আবেদন করিতে হইবে;

(আ) আবেদনপত্রের সহিত এই মর্মে একটি ঘোষণা সংযুক্ত করিতে হইবে যে, শিল্প স্থাপনাটি এই আইনের কোনো ধারার অধীন কর অব্যাহতি পায় নাই, এবং কর অব্যাহতির জন্য বোর্ডের নিকট কোনো আবেদন করে নাই এবং করিবে না।

(৫) কোনো আয়বর্ষে কোনো পরিসম্পদের ত্বরান্বিত অবচয় ভাতা অনুমোদিত হইলে উক্ত পরিসম্পদের অনুকূলে এই আইনের অধীন কোনো সাধারণ বা প্রান্তিক অবচয় ভাতা অনুমোদিত হইবে না।

৭। পরিসম্পদের বিক্রয় বা হস্তান্তর এবং উহার লাভ বা ক্ষতি সম্পর্কিত ব্যবস্থা।-

যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে কোনো করদাতা কর্তৃক কোনো পরিসম্পদ বিক্রয় বা হস্তান্তর করা হয়, সেইক্ষেত্রে উক্ত পরিসম্পদের বিপরীতে এই অংশের অধীন উক্ত আয়বর্ষে কোনো অবচয় ভাতা অনুমোদিত হইবে না।

৮। ব্যাখ্যা।- এই অংশের উদ্দেশ্য পূরণকল্পে,-

(১) “পরিসম্পদ” অর্থ কোনো ব্যক্তির মালিকানাধীন স্পর্শযোগ্য অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি (পতিত ভূমি ব্যতীত), বা স্থাবর সম্পত্তিতে কাঠামোগত উন্নয়ন-

(ক) যাহার স্বাভাবিক ব্যবহার উপযোগী আয়ু ১ (এক) বৎসরের অধিক;

(খ) স্বাভাবিক ব্যবহারের ফলে যাহার মূল্য হ্রাস পায় বা ব্যবহার অনুপযোগী হয়; এবং

(গ) যাহার জন্য এই আইনের কোনো বিধানের অধীন অবচয় ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা অনুমোদিত নহে;

(২) “আসবাবপত্র” অর্থে ফিটিংস অন্তর্ভুক্ত হইবে;

(৩) “স্থাপনা” অর্থে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত জাহাজ, যানবাহন, বই, বৈজ্ঞানিক সরঞ্জাম, এবং সার্জিক্যাল যন্ত্রপাতি অন্তর্ভূক্ত হইবে;

(৪) “জাহাজ” অর্থে কোনো স্টিমার, মোটর চালিত জলযান, সেইল, টাগ বোট, কার্গোর জন্য ইস্পাত বা লোহার পাটাতন, কাঠের কার্গো বোট, মোটর লঞ্চ ও স্পিড বোট অন্তর্ভুক্ত হইবে;

(৫) “কাঠামোগত উন্নয়ন” (স্থাবর সম্পত্তি সম্পর্কিত), অর্থে কোনো ইমারত, রাস্তা, ড্রাইভওয়ে, কার পার্ক, রেলওয়ে লাইন, পাইপ লাইন, সেতু, টানেল, এয়ারপোর্ট রানওয়ে, ক্যানেল, ডক, ওয়ার্ফ, ধারক প্রাচীর, বেড়া, বিদ্যুৎ লাইন, পানি বা পানি নিষ্কাশন পাইপ, নালা, ল্যান্ডস্কাপিং বা ড্যাম অন্তর্ভুক্ত হইবে;

(৬) “অবলোপিত মূল্য” অর্থ –

(ক) যেইক্ষেত্রে পরিসম্পদটি কোনো আয়বর্ষে অর্জিত হয়, সেইক্ষেত্রে উক্ত পরিসম্পদ বাবদ অনুমোদিত কোনো প্রারম্ভিক ভাতা বাদ দিয়া সম্পদটির ক্রয় মূল্য;

(খ) অন্যান্য ক্ষেত্রে, সম্পদটির ক্রয়মূল্য হইতে পূর্ববর্তী আয়বর্ষ বা বর্ষসমূহের কর নির্ধারণীতে উক্ত পরিসম্পদের বিপরীতে অনুমোদিত অবচয় ভাতাসমূহের সমষ্টির বিয়োগফল।

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১৩২(ক) ধারাবলে অনুচ্ছেদ (৪) এর সারণীর ক্রমিক ৬ এর (খ) (আ) এ উল্লিখিত “১০ বৎসর বা ততোধিক” শব্দগুলির ও সংখ্যাগুলির পরিবর্তে “১০ বৎসর এর অধিক” শব্দগুলি ও সংখ্যাগুলি প্রতিস্থাপিত

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১৩২(ক) ধারাবলে অনুচ্ছেদ (৫) এর উপ-অনুচ্ছেদ (৪) এর সারণীর কলাম (২) এর ক্রমিক ২ এর বিপরীতে “ভাড়ায় চালিত” শব্দগুলির পর “নয় এইরূপ” শব্দগুলি সন্নিবেশিত

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top