উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২৫
বিধি ৯ – বিবিধ
(১) কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহের শাখা বা বিক্রয়কেন্দ্র তাহাদের কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত ইউনিটের মাধ্যমে স্থান ও স্থাপনা ভাড়ার বিপরীতে পরিশোধিত মূসকসহ উৎসে কর্তিত মূসক জমা প্রদান করিবে।
(২) একটি সরবরাহের মধ্যে একাধিক উপাদান থাকিবার কারণে উৎসে মূসক কর্তন নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এইরূপ ক্ষেত্রে টেন্ডার, কোটেশন বা বিলে সরবরাহের উপাদানসমূহ ও প্রতিটি উপাদানের বিপরীতে মূল্য আলাদাভাবে উল্লেখ করিতে হইবে এবং প্রতিটি উপাদানের বিপরীতে প্রযোজ্য হারে মূসক উৎসে কর্তন করিতে হইবে।
(৩) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ কার্যকর হইবার পূর্বে চুক্তিবদ্ধ কিন্তু মূল্য পরিশোধিত হয় নাই এমন সরবরাহের ক্ষেত্রে পরিশোধকালীন সময়ের বিধান প্রযোজ্য হইবে।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।