উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২৫
বিধি ৭ – সরবরাহকারীর করণীয়
(১) সরবরাহকারীকে পণ্য বা সেবা সরবরাহকালে ফরম “মূসক-৬.৩” এ কর চালানপত্র ইস্যু করিতে হইবে।
(২) দাখিলপত্র ফরম “মূসক-৯.১” এর “অংশ-৩: সরবরাহ প্রদান-প্রদেয় কর” এ মূল্য এবং মূসকের পরিমাণ বা সুনির্দিষ্ট করের পরিমাণ উল্লেখ করিতে হইবে।
(৩) উৎসে কর্তনকারী সত্তার নিকট হইতে ফরম “মূসক-৬.৬” এ উৎসে মূসক কর্তন সনদপত্র প্রাপ্তি সাপেক্ষে দাখিলপত্রে উৎসে কর্তনকৃত মূসকের সমপরিমাণ হ্রাসকারী সমন্বয় গ্ৰহণ করিতে পারিবেন।
(৪) যে কর মেয়াদে কোনো সরবরাহের বিপরীতে মূল্য পরিশোধপূর্বক ফরম “মূসক- ৬.৬” এ প্রত্যয়নপত্র জারি করা হয়, সেই কর মেয়াদে বা সেই কর মেয়াদের পরবর্তী ৬ (ছয়) কর মেয়াদের মধ্যে উক্ত সমন্বয় সাধন করিতে হইবে এবং উক্ত সময়ের পর সমন্বয় দাবি তামাদি হইবে।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।