Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ৯৮ - কমিশনার (আপিল) এর নিকট আপিল ও উহার নিষ্পত্তির পদ্ধতি

(১) কোনো সংক্ষুব্ধ করদাতা বা মূসক কর্মকর্তা, স্বীয় অধীক্ষেত্রের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার (আপিল) বরাবর আপিল আবেদন দাখিল করিবেন।

(২) কমিশনার (আপিল) আপিল আবেদন প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে শুনানির তারিখ ঘোষণা করিয়া উহা আপিল সংশ্লিষ্ট উভয় পক্ষকে অবহিত করিবেন।

(৩) কমিশনার (আপিল) যথাযথ পদ্ধতিতে উভয় পক্ষের বা তাহাদের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিবর্গের উপস্থিতিতে শুনানি গ্রহণ করিবেন।

(৪) কমিশনার (আপিল) প্রয়োজন বোধ করিলে ১ (এক) বা একাধিক সদস্য সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা আপিল আবেদন সংশ্লিষ্ট বিষয়টি অধিকতর তদন্ত করাইতে পারিবেন।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top