মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
বিধি ৯৫ - রেকর্ড এবং হিসাব সংরক্ষণ
ধারা ১০৭ এর উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি নিম্নবর্ণিত পদ্ধতিতে রেকর্ড ও হিসাব সংরক্ষণ করিবেন, যথা:-
(ক) সংরক্ষণীয় রেকর্ড ও হিসাব নিবন্ধিত প্রাঙ্গণ বা প্রাঙ্গণসমূহে অর্থবৎসর ভিত্তিক এইরূপে সংরক্ষণ করিতে হইবে যাহাতে উহা নষ্ট না হইয়া যায় এবং যেকোনো সময় সহজেই পরীক্ষা করা যায়; এবং
(খ) ইলেকট্রনিক তথ্যাদি যথাযথ নিরাপত্তাসহ এইরূপে সংরক্ষণ করিতে হইবে যাহাতে উহা সহজেই ব্যবহার করা যায়।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।