মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
বিধি ৯২ - খেলাপি করদাতার কোনো জিম্মাদারের নিকট হইতে জামানত গ্রহণ
(১) ধারা ৯৫ এর উপ-ধারা (৫) এর দফা (জ) এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো খেলাপি করদাতার নিকট হইতে বকেয়া কর আদায়ের লক্ষ্যে বকেয়া আদায় কর্মকর্তা সংশ্লিষ্ট খেলাপি করদাতার কোনো জিম্মাদারের নিকট হইতে অনধিক ১ (এক) বৎসর সময়ের জন্য তাহার বিবেচনায় যথোপযুক্ত পরিমাণ ও আকারের জামানত গ্রহণ করিতে পারিবেন।
(২) নির্ধারিত সময়ের মধ্যে খেলাপি করদাতা সমুদয় বকেয়া কর পরিশোধ করিতে ব্যর্থ হইলে তাহা খেলাপি করদাতা ও জিম্মাদারের নিকট হইতে ধারা ৯৫ এর উপ-ধারা (৫) এর বিধানাবলি প্রয়োগ করিয়া আদায়যোগ্য হইবে।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।