Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ৭৪ - কোনো খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোক (attachment) পদ্ধতি

(১) কোনো খেলাপি করদাতার নিকট প্রাপ্য বকেয়া কর আদায়ের লক্ষ্যে বকেয়া আদায় কর্মকর্তা সংশ্লিষ্ট খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোককরণের লক্ষ্যে ফরম মূসক১৪.১১এ একটি ক্রোক আদেশ বিধি ৭২ এ বর্ণিত পদ্ধতিতে জারি করিবেন।

(২) ক্রোকি স্থাবর সম্পত্তি বকেয়া আদায় কর্মকর্তা তাহার বা তাহার অধীন কোনো কর্মকর্তার দখলে নিবেন।

(৩) উপ-বিধি (১) এর অধীন ক্রোক আদেশ প্রাপ্তির পর খেলাপি করদাতা বা তাহার কোনো প্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত রিসিভার ক্রোকি স্থাবর সম্পত্তি বিক্রয়, স্থানান্তর বা হস্তান্তর করিতে পারিবেন না।

(৪) খেলাপি করদাতার ক্রোকি স্থাবর সম্পত্তি হস্তান্তর, উহাতে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোনসহ অন্যান্য সেবা সরবরাহ বন্ধ রাখিবার জন্য বকেয়া আদায় কর্মকর্তা ফরম মূসক-১৪.৭”এ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করিতে পারিবেন এবং উহা প্রতিপালন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক হইবে।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top