Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ৬০ - মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা

[ (১) ধারা ৭৮ এ বর্ণিত মূসক কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সহকারি কমিশনার বা সহকারি পরিচালকের নিম্নে নহেন এমন কোনো কর্মকর্তার অনুরোধক্রমে কমিশনার বা মহাপরিচালক ফরম “মূসক-১২.১”এ সংশ্লিষ্ট কর্মকর্তাকে উক্ত ধারায় বর্ণিত স্থান, অঙ্গন, ঘরবাড়ি, যানবাহন, ইত্যাদিতে প্রবেশ বা তল্লাশির ক্ষমতা অর্পণ করিতে পারিবেন। ]

(২) উপ-বিধি (১) এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ফরম মূসক১২.এ সংশ্লিষ্ট স্থানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারী ব্যক্তিকে একটি নোটিশ প্রদান করিবেন।

(৩) তল্লাশিকালে অধিকতর তদন্তের স্বার্থে কোনো দলিলপত্র বা পণ্য বা বস্তু জব্দ করার প্রয়োজন হইলে বিধি ৬১ এ বর্ণিত পদ্ধতিতে উক্ত কর্মকর্তা তাহা জব্দ করিবেন।

১  এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখঃ ০১ জুন, ২০১৭ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (১) সহকারী কমিশনারের নিম্নে নহেন এমন কোনো কর্মকর্তার অনুরোধক্রমে বা কমিশনার বা মহাপরিচালক স্বপ্রণোদিত হইয়া ফরম “মূসক- ১২.১” এ সংশ্লিষ্ট কর্মকর্তাকে উক্ত ধারায় বর্ণিত স্থান, অঙ্গন, ঘরবাড়ি, যানবাহন, ইত্যাদিতে প্রবেশ বা তল্লাশির ক্ষমতা অর্পণ করিতে পারিবেন । ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top