Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ৪৪ - প্রতিলিপি সংক্রান্ত বাধা নিষেধ

(১) কোনো করযোগ্য সরবরাহের জন্য মাত্র একটি মূল কর চালানপত্র জারি করা যাইবে, তবে যে ব্যক্তি মূল কর চালানপত্র জারি করিয়াছিলেন তিনি, মূল কর চালানপত্র হারাইয়া গিয়াছে মর্মে কোনো নিবন্ধিত গ্রহীতা দাবি করিয়া থাকিলে, পরিষ্কারভাবে প্রতিলিপি (Duplicate) উল্লেখপূর্বক একটি অনুলিপি প্রদান করিতে পারিবেন।

(২) কোনো একটি সরবরাহের বিষয়ে কোনো বিশেষ সমন্বয় সাধনের জন্য মাত্র একটি মূল ক্রেডিট বা ডেবিট নোট জারি করা যাইবে, তবে যে ব্যক্তি মূল ক্রেডিট বা ডেবিট নোট জারি করিয়াছিলেন তিনি, মূল ক্রেডিট অথবা ডেবিট নোট হারাইয়া গিয়াছে মর্মে কোনো নিবন্ধিত গ্রহীতা দাবি করিয়া থাকিলে পরিষ্কারভাবে প্রতিলিপি (Duplicate) উল্লেখপূর্বক একটি অনুলিপি প্রদান করিতে পারিবেন।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top