মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
বিধি ৩৯ - উৎসে কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয়
বিধি ৩৮ এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৫০ এর উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, উক্ত ধারার উপ-ধারা (২) ও (৩) এর বিধান সাপেক্ষে কর্তিত মূসকের সমপরিমাণ অর্থ ১[সংশ্লিষ্ট কর মেয়াদ বা পরবর্তী ৬ (ছয়) কর মেয়াদের] দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় সাধন করিবেন।
১ এস.আর.ও নং-১৫৮-আইন/২০২৫/২৮৬-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা “সংশ্লিষ্ট কর মেয়াদের” শব্দগুলির পরিবর্তে “সংশ্লিষ্ট কর মেয়াদ বা পরবর্তী ৬ (ছয়) কর মেয়াদের” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।