Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ৩৭ - অনিবন্ধিত সরবরাহ গ্রহীতা কর্তৃক উৎসে কর্তিত মূল্য সংযোজন কর পরিশোধ

(১) উৎসে কর্তনকারী সত্তা বিধি ৪০ এর উপ-বিধি (১) এর দফা (চ) এর উপ-দফা (ই) তে বর্ণিত সময়ের মধ্যে উৎসে কর্তিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করিবেন।

১[(২) উৎসে কর্তনকারী সত্তা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে উক্তরূপ কর্তিত মূসক সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক উৎসে কর কর্তন সনদপত্র ইস্যু করিবেন। ]

  এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখ: ০৩ জুন ২০২১ দ্বারা নিম্নরূপ উপ-বিধি এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (২) উৎসে কর্তনকারী সত্তা উক্তরূপে কর্তিত মূসক জমা প্রদানের তথ্য (ট্রেজারি চালান ও উৎসে কর কর্তন সনদপত্রের কপিসহ), অনলাইনে জমার ক্ষেত্র ব্যতীত, উৎসে কর কর্তন সনদপত্র ইস্যুর ৭ (সাত) কার্যদিবসের মধ্যে নিকটবর্তী মূল্য সংযোজন কর কার্যালয়ে প্রেরণ করিবেন । ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top