মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
বিধি ১৭ - মূসক এজেন্ট মনোনয়ন
(১) কোনো অনাবাসিক ব্যক্তি তাহার পক্ষে আইনের অধীন মূসক কর্তৃপক্ষের সহিত কোনো কার্য সম্পাদনের লক্ষ্যে মূসক এজেন্ট মনোনয়ন করিবেন।
১[(২) ***]
২[(৩) ও (৪) ***]
৫) এজেন্টের মনোনয়ন অকার্যকর হইবে, যদি—
(ক) অনাবাসিক ব্যক্তি ৩[***] উক্ত নিয়োগ বাতিল করেন;
(খ) মূসক এজেন্টের এজেন্ট নম্বর বাতিল হয়;
(গ) অনাবাসিক ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা বন্ধ হইয়া যায়; বা
(ঘ) আইন বা এই বিধিমালার অধীন মূসক এজেন্ট কর্তৃক কোনো অপরাধ সংঘটিত হয়।
১ এস.আর.ও. নং-৩০৮-আইন/২০২০/১২৬-মূসক, তারিখ: ১৫ নভেম্বর ২০২০ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (২) বিলুপ্ত।
[ (২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, অনাবাসিক ব্যক্তি ফরম “মূসক-৩.৪” এ অনলাইনে সংশ্লিষ্ট মূসক এজেন্টকে মনোনয়ন প্রদানের তথ্য কমিশনারকে অবহিত করিবেন । ]
২ এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখ: ০৩ জুন ২০২১ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (৩) ও (৪) বিলুপ্ত।
[ (৩) উপ-বিধি (২) এর অধীন তথ্য প্রাপ্তির পর মূসক সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এজেন্টকে তাহার নিয়োগে সম্মতি প্রদানের লক্ষ্যে নোটিশ প্রদান করিবে ।
(৪) উপ-বিধি (৩) এর অধীন প্রাপ্ত নোটিশের ভিত্তিতে তিনি এজেন্ট হিসাবে কাজ করিতে অনলাইনে সম্মতি জ্ঞাপন করিলে তাহার নিয়োগ কার্যকর হইবে । ]
৩ এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখ: ০১ জুন ২০১৭ দ্বারা “বা এজেন্ট ” বিলুপ্ত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।