মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
বিধি ১৪ - নিবন্ধন সনদপত্র বা তালিকাভুক্তিপত্রের নকল
কোনো কারণে মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্র হারাইয়া গেলে বা নষ্ট হইয়া গেলে বা তাহার অনুকূলে প্রেরিত ইলেকট্রনিক কপি হারাইয়া গেলে মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্রের নকল তাঁহার মূসক কম্পিউটার সিস্টেম হইতে প্রিন্ট করিয়া লইতে পারিবেন।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।