Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ১০৭ - সহায়তাকারীর সম্মানী

(১) আইন ও এই বিধিমালার আওতাভুক্ত কোনো বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আবেদনকারীর মনোনীত সহায়তাকারীকে নিম্নের টেবিলে সংশ্লিষ্ট বিরোধের ক্ষেত্রে উল্লিখিত পরিমাণ বা হারে বিরোধীয় বিষয়ের উপর সম্মানী ও মূল্য সংযোজন করসহ অন্যান্য কর (যদি প্রযোজ্য হয়) প্রদান করিতে হইবে, যথাঃ

টেবিল

ক্রমঃ

বিরোধীয় বিষয় ও মূল্য

সম্মানীর পরিমাণ

(ক)

ন্যায্য বাজার মূল্য সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে

প্ৰতি সভায় অংশ গ্রহণের জন্য ৫ (পাঁচ) হাজার টাকা

(খ)

তর্কিত রাজস্ব ফাঁকি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে:

১.  ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা পর্যন্ত

বিরোধীয় মূল্যের ৫%

২.  ২,০০,০০১ (দুই লক্ষ এক) টাকা হইতে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা পর্যন্ত

বিরোধীয় মূল্যের ৪% অনধিক ১৫ (পনের) হাজার টাকা

৩.  ৫,০০,০০১ (পাঁচ লক্ষ এক) টাকা হইতে ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা পর্যন্ত

বিরোধীয় মূল্যের ৩% অনধিক ২৫ (পঁচিশ) হাজার টাকা

৪.  ১০,০০,০০১ (দশ লক্ষ এক) টাকা হইতে ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকা পর্যন্ত

বিরোধীয় মূল্যের ২.৫% অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা

৫.  ২৫,০০,০০১ (পঁচিশ লক্ষ এক) টাকা এর ঊর্ধ্বে

বিরোধীয় মূল্যের ২% অনধিক ১ (এক) লক্ষ টাকা

(গ)

মূল্য সংযোজন কর সংক্রান্ত অন্যান্য বিরোধের ক্ষেত্রে

প্রতি সভায় অংশ গ্রহণের জন্য ৫ (পাঁচ) হাজার টাকা

(ঘ)

টার্নওভার কর সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে

প্রতি সভায় অংশ গ্রহণের জন্য ৩ (তিন) হাজার টাকা

(২) উপ-বিধি (১) এ বর্ণিত সম্মানী সংক্রান্ত ব্যয়ের ৫০% সরকার এবং ৫০% আবেদনকারী প্রদান করিবেন।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top