Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ১০৬ - মূল্য সংযোজন কর বিভাগের জন্য বিভাগীয় সহায়তাকারী মনোনয়ন

(১) কমিশনার বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কমিশনারেটের প্রতিনিধিত্ব করিবার জন্য উক্ত কমিশনারেটে কর্মরত সহকারী কমিশনার হইতে অতিরিক্ত কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য হইতে তুলনামূলকভাবে দক্ষ, অভিজ্ঞ ও তৎপর (proactive) কর্মকর্তাদের ন্যূনতম ৫ (পাঁচ) জনের একটি তালিকা প্রণয়ন করিবেন এবং প্রতি ৬ (ছয়) মাস পর পর তালিকাভুক্ত কর্মকর্তাগণের কর্মতৎপরতা পর্যালোচনাপূর্বক তালিকা প্রয়োজনে সংশোধন করিবেন।

(২) বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় সহায়তাকারী, আবেদনকারীর সহায়তাকারীর সহিত সমঝোতা আলোচনা করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ থাকিবেন এবং বিরোধীয় বিষয়ের উপর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণকরতঃ পেশাদারী ও সমঝোতার মনোভাব পোষণপূর্বক দায়িত্বশীলতার সহিত বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় সমঝোতা আলোচনায় অংশগ্রহণ করিবেন।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top