Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ১০১ - সহায়তাকারীর যোগ্যতা, নিয়োগ এবং তালিকা

(১) এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড নিম্নবর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সহায়তাকারীর একটি তালিকা প্রস্তুত করিবে, যথা:-

(ক) মূল্য সংযোজন কর বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ অতিরিক্ত কমিশনারের নিম্নে নহেন এইরূপ অবসরপ্রাপ্ত কোনো মূল্য সংযোজন কর কর্মকর্তা;

(খ) অতিরিক্ত জেলা জজের নিম্নে নহেন এইরূপ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা;

(গ) মূল্য সংযোজন কর বিষয়ে অন্যূন ৭ (সাত) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন আইনজীবী বা চার্টার্ড একাউন্ট্যান্ট [ বা কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্ট ];

(ঘ) উপ-সচিব বা সমমর্যাদার পদের নিম্নে নহেন এইরূপ আইন ও লেজিসলেটিভ বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ অবসরপ্রাপ্ত কোনো সরকারি কর্মকর্তা; এবং

(ঙ) ব্যবসার ক্ষেত্রে ন্যূনতম ১৫ (পনের) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন ও মূল্য সংযোজন কর বিষয়ে দক্ষ কোনো ব্যবসায়ী।

(২) বোর্ড প্রতি ৬ (ছয়) মাস পর পর প্রত্যেক সহায়তাকারীর কর্মতৎপরতা পর্যালোচনাপূর্বক উপ- বিধি (১) এর অধীন প্রস্তুত তালিকা সংশোধন করিতে পারিবে।

(৩) বোর্ড সহায়তাকারীগণের একটি তালিকা উহার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করিবে এবং উহা নিয়মিত হালনাগাদ করিবে।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top