মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
বিধি ১০০ - সহায়তাকারীর (Facilitator) বিরুদ্ধে আপত্তি
(১) বিকল্প বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মনোনীত কোনো সহায়তাকারীর বিরূদ্ধে আবেদনকারী অথবা সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর বিভাগের প্রতিনিধির যুক্তিসঙ্গত অভিযোগ বা আপত্তি থাকিলে সেই সম্পর্কে বোর্ড বরাবর লিখিতভাবে আবেদন করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত অভিযোগ বা আপত্তির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড ১০ (দশ) কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রয়োজনবোধে উক্ত সহায়তাকারীকে পরিবর্তন করিতে অথবা তালিকা হইতে বাদ দিতে পারিবে।
(৩) উপ-বিধি (২) এর অধীন সহায়তাকারী পরিবর্তন করা হইলে সহায়তাকারীর তালিকা হইতে অন্য একজনকে করদাতা সহায়তাকারী হিসাবে নির্বাচন করিতে পারিবেন।
(৪) সহায়তাকারী পরিবর্তন অথবা পুনঃমনোনয়নের কারণে ব্যয়িত সময় বিরোধ নিষ্পত্তির জন্য আইনে নির্ধারিত সময়সীমা হইতে বাদ যাইবে না।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।