মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
১[ ধারা ৮ - স্বেচ্ছা মূসক নিবন্ধন
(১) যদি কোন ব্যক্তি ধারা ৪ এর বিধান অনুযায়ী নিবন্ধনের আবশ্যকতা না থাকা সত্ত্বেও নিবন্ধিত হইতে ইচ্ছুক হন, তাহা হইলে তিনি ২[***] স্বেচ্ছায় মূসক নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট মূসক কর্মকর্তার নিকট, নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, আবেদন করিতে পারিবেন।
(২) সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তিকে নিবন্ধিত করিয়া ব্যবসা সনাক্তকরণ সংখ্যা সংবলিত নিবন্ধন সনদপত্র প্রদান করিবেন।
(৩) স্বেচ্ছায় নিবন্ধিত ব্যক্তির উপর নিবন্ধিত অন্যান্য ব্যক্তির ন্যায় এই আইনের সকল বিধান প্রতিপালন বাধ্যতামূলক হইবে এবং তিনি নিবন্ধনের তারিখ হইতে অন্যূন এক বৎসর অতিক্রান্ত হইবার পূর্বে নিবন্ধন বাতিলের জন্য আবেদন করিতে পারিবেন না। ]
১ অর্থ আইন, ২০১৯ এর ৫৭ ধারাবলে নিম্নরূপ ধারা ৮ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ ধারা ৮ – স্বেচ্ছা মূসক নিবন্ধন
(১) যে ব্যক্তি কোন অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে করযোগ্য সরবরাহ প্রদান করেন, তাহার নিবন্ধনের আবশ্যকতা না থাকা সত্ত্বেও তিনি নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে স্বেচ্ছায় মূসক নিবন্ধনের জন্য কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন ।
(২) কমিশনার, নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তিকে নিবন্ধিত করিয়া ব্যবসা সনাক্তকরণ সংখ্যা সম্বলিত নিবন্ধন সনদপত্র প্রদান করিবেন। ]
২ অর্থ আইন, ২০২০ এর ৫৬ ধারাবলে “নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে” শব্দগুলি বিলুপ্ত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।