মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
ধারা ৭২ - অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয় বা ফেরত প্রদান
১[(১)] যদি কোন ব্যক্তি কোন কর মেয়াদের দাখিলপত্রে প্রদর্শিত প্রদেয় করের তুলনায় অতিরিক্ত পরিমাণ কর পরিশোধ করেন, তাহা হইলে নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে উক্ত অর্থ ফেরত গ্রহণের জন্য আবেদন করা যাইবে বা পরবর্তী ২[৬ (ছয়) কর মেয়াদের মধ্যে] দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় সাধন করা যাইবে।
৩[(২) যদি কোনো অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক ভুলবশত কোন কর পরিশোধ করা হয়, তাহা হইলে যে কমিশনারেটের অর্থনৈতিক কোডে উক্ত কর জমা প্রদান করা হইয়াছে উক্ত কমিশনারেট নির্ধারিত পদ্ধতিতে উক্ত কর ফেরত প্রদান করিতে পারিবে। ]
১ অর্থ আইন, ২০২২ এর ৬৯ ধারাবলে ধারা ৭২ এর বিদ্যমান বিধান উপ-ধারা (১) হিসাবে সংখ্যায়িত ।
২ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১৪ ধারাবলে উপ-ধারা (১) এ উল্লিখিত “পরবর্তী” শব্দের পর “৬ (ছয়) কর মেয়াদের মধ্যে” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি সন্নিবেশিত।
৩ অর্থ আইন, ২০২২ এর ৬৯ ধারাবলে নূতন উপ-ধারা (২) সংযোজিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।