Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

ধারা ৬৩ - টার্নওভার কর আরোপ ও আদায়

[(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, অঞ্চল ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের ধরন অনুযায়ী খাত ভিত্তিক সুনির্দিষ্ট পরিমাণ টার্নওভার কর নির্ধারণ করিতে পারিবে, যাহা ২ (দুই) লক্ষ টাকার অধিক হইবেনা, এবং তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রমের উপর উক্ত টার্নওভার কর প্রদান করিবেন।

তবে, সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা অঞ্চল ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের ধরণ অনুযায়ী খাত ভিত্তিক সুনির্দিষ্ট পরিমাণ টার্নওভার কর নির্ধারণ করিবার পূর্ব পর্যন্ত তালিকাভুক্ত ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভারের উপর ৪ (চার) শতাংশ হারে টার্নওভার কর প্রদান করিবেন। ]

[***]

(২) কোন তালিকাভুক্ত ব্যক্তির কোন কর মেয়াদে প্রদেয় টার্নওভার কর, উক্ত কর মেয়াদের দাখিলপত্র পেশ করিবার পূর্বে পরিশোধ করিতে হইবে।

(৩) প্রদেয় টার্নওভার কর নিরূপণ ও আদায় পদ্ধতি, হিসাবরক্ষণ, টার্নওভার কর প্রত্যর্পণ, ন্যায়-নির্ণয়ন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

[(৪) তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর বা টার্নওভার কর রেয়াত গ্রহণ কিংবা হ্রাসকারী সমন্বয় করা যাইবে না। ]

  অর্থ আইন, ২০২৬ এর (১০) ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[(১) তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভারের উপর ৪ (চার) শতাংশ হারে টার্নওভার কর প্রদান করিবেন: ]

   অর্থ আইন, ২০১৯ এর ৮৩(ক) ধারাবলে উপ-ধারা (১) এর নিম্নরূপ শতাংশ বিলুপ্ত।

[তবে শর্ত থাকে যে, উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিত আগাম করের পরিমাণ উক্ত টার্নওভার কর হইতে সমন্বয় করিতে হইবে।]

   অর্থ আইন, ২০১৯ এর ৮৩(খ) ধারাবলে নূতন উপ-ধারা (৪) সংযোজিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top