Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

১[ ধারা ৫১ - কর চালানপত্র

প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহের উপর যে তারিখে কর প্রদেয় হইবে সেই তারিখে বা তৎপূর্বে  বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে একটি কর চালানপত্র জারি করিবেন। ]

   অর্থ আইন, ২০১৯ এর ৭৬ ধারাবলে নিম্নরূপ ধারা ৫১ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[৫১। কর চালানপত্র।-

(১) প্রত্যেক নিবন্ধিত সরবরাহকারী করযোগ্য সরবরাহের উপর যে তারিখে মূসক প্রদেয় হইবে সেই তারিখ বা তৎপূর্বে নিম্নবর্ণিত তথ্যসম্বলিত একটি সংখ্যানুক্রমিক করচালানপত্র জারি করিবেন, যথা:-

(ক) চালানপত্র প্রদানের তারিখ ও সময়;

(খ) সরবরাহকারীর নাম, ঠিকানা, ও ব্যবসা সনাক্তকরণ সংখ্যা;

(গ) সরবরাহমূল্য ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকার অধিক হইলে ক্রেতার নাম, ঠিকানা, ও ব্যবসা সনাক্তকরণ সংখ্যা; সরবরাহকৃত পণ্যের বর্ণনা, পরিমাণ, সরবরাহ প্রদানের প্রকৃত তারিখ ও সময়;

(ঘ) সরবরাহ মূল্য (মূসক ব্যতীত);

(ঙ) সরবরাহের উপর প্রযোজ্য মূসক হার;

(ছ) প্রদেয় মূসকের পরিমাণ;

(জ) সরবরাহ মূল্য এবং প্রদেয় মূসকের যোগফল; এবং

(ঝ) বোর্ড কর্তৃক নির্ধারিত অন্য কোন তথ্য ।

(২) কোন কর চালানপত্রে উপ-ধারা (১) এর দফা (গ) এ উল্লিখিত তথ্য অন্তর্ভুক্ত না থাকিলে, উক্ত চালানপত্রের বিপরীতে উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাইবে না ।

(৩) যে ক্ষেত্রে ধারা ৫৩ প্রযোজ্য হইবে, সে ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হইবে না । ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top