Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

১[ ধারা ৩৫ - একই চালানে একাধিক ধরনের পণ্য ও সেবা সরবরাহ

কোন সরবরাহে একাধিক ধরনের পণ্য বা সেবা থাকিলে নিম্নরূপে করারোপ করিতে হইবে, যথা:-

(ক)  প্রতিটি সরবরাহের ক্ষেত্রে প্রত্যেক ধরনের পণ্য বা সেবাকে পৃথকভাবে প্রদর্শন করিতে হইবে;

(খ) অর্থনৈতিক দৃষ্টিকোণ হইতে একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাইবে না।  ]

   অর্থ আইন, ২০১৯ এর ৭৩ ধারাবলে নিম্নরূপ ধারা ৩৫ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[৩৫। একক ও বহুবিধ সরবরাহ।-

কোন সরবরাহ একাধিক উপাদান সম্বলিত হইলে নিম্নরূপে করারোপ করিতে হইবে, যথা:-

(ক) প্রতিটি সরবরাহ সাধারণভাবে স্বতন্ত্র এবং স্বাধীন গণ্য হইবে;

(খ) অর্থনৈতিক দৃষ্টিকোণ হইতে একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাইবে না;

(গ) সরবরাহটি একক সরবরাহ নাকি একাধিক স্বতন্ত্র সরবরাহ তাহা নির্ধারণের উদ্দেশ্যে লেনদেনটির প্রয়োজনীয় বৈশিষ্ট্য নিশ্চিত করিতে হইবে;

(ঘ) যদি সরবরাহটি এক বা একাধিক উপাদান সমন্বয়ে গঠিত হয়, তাহা হইলে উহা একক সরবরাহ হইবে, এবং অন্যান্য উপাদান উক্ত একক সরবরাহের অংশ হিসাবে গণ্য হইবে;

(ঙ) কোন সরবরাহকে মূল সরবরাহের সহায়ক হিসাবে গণ্য করিতে হইবে, যদি উহা গ্রহীতার নিকট স্বয়ং মূল বিষয় না হইয়া বরং সরবরাহকৃত মূল বিষয়টি উত্তমরূপে ভোগের মাধ্যম হিসাবে বিবেচিত হয়। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top