মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
ধারা ২ দফা ৮৭ - সমন্বয় ঘটনা
‘‘সমন্বয় ঘটনা’’ অর্থ নিম্নবর্ণিত কোন ঘটনা, যথা:―
(ক) কোন সরবরাহ বাতিলকরণ;
(খ) কোন সরবরাহের পণ পরিবর্তন;
(গ) সরবরাহকৃত পণ্য সম্পূর্ণ বা উহার অংশবিশেষ সরবরাহকারীর নিকট ফেরত প্রদান;
(ঘ) সরবরাহের প্রকৃতি পরিবর্তনের কারণে কোন সরবরাহ অব্যাহতিপ্রাপ্ত বা শূন্যহার বিশিষ্ট সরবরাহে পরিণত হওয়া; বা
(ঙ) নির্ধারিত অন্য কোন ঘটনা;
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।