মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
ধারা ২ দফা ৭৪ - ব্যক্তি
‘‘ব্যক্তি’’ অর্থ স্বাভাবিক কোন ব্যক্তি, এবং নিম্নবর্ণিত সত্তাও উহার অন্তর্ভুক্ত হইবে, যথা:―
(ক) কোন কোম্পানী;
(খ) কোন ব্যক্তি সংঘ;
(গ) কোন সরকারি সত্তা;
(ঘ) কোন বৈদেশিক সরকার বা তৎকর্তৃক নির্ধারিত কোন বিভাগ বা নিযুক্ত কোন কর্মকর্তা;
১[(ঙ) কোন আন্তঃ দেশীয় ও আন্তর্জাতিক সংগঠন;
(চ) সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ বা অনুরূপ কোন উদ্যোগ; বা
(ছ) অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান; ]
১ অর্থ আইন, ২০২০ এর ৫৪(৯) ধারাবলে উপ-দফা (ঙ) এবং (চ) এর পরিবর্তে উপ-দফা (ঙ), (চ) এবং (ছ) প্রতিস্থাপিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।