Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

ধারা ২ দফা ৬২ - প্রচ্ছন্ন রপ্তানি

‘‘প্রচ্ছন্ন রপ্তানি’’ অর্থে নিম্নবর্ণিত এক বা একাধিক সরবরাহ অন্তর্ভুক্ত হইবে, যথা:―

(ক) বাংলাদেশের বাহিরে ভোগের জন্য অভিপ্রেত কোন [পণ্য বা সেবা] নির্ধারিত পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে সরবরাহ;

(খ) কোন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়ে [নির্ধারিত পদ্ধতিতে] বাংলাদেশের অভ্যন্তরে কোন পণ্য বা সেবার সরবরাহ; বা

(গ) স্থানীয় ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে [নির্ধারিত পদ্ধতিতে] বাংলাদেশের অভ্যন্তরে কোন পণ্য বা সেবার সরবরাহ;

   অর্থ আইন, ২০২০ এর ৫৪(৮) ধারাবলে “পণ্য বা সেবার উপকরণ” শব্দগুলির পরিবর্তে “পণ্য বা সেবা” শব্দগুলি প্রতিস্থাপিত।

   অর্থ আইন, ২০১৯ এর ৫৩(১৫)(ক) ধারাবলে “বিনিময়ে” শব্দটির পর  “নির্ধারিত পদ্ধতিতে” শব্দগুলি সন্নিবেশিত।

   অর্থ আইন, ২০১৯ এর ৫৩(১৫)(খ) ধারাবলে “বিনিময়ে” শব্দটির পর  “নির্ধারিত পদ্ধতিতে” শব্দগুলি সন্নিবেশিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top