Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

১[ ধারা ২ দফা ৩৬ - কিস্তিতে মূল্য পরিশোধ চুক্তি

“কিস্তিতে মূল্য পরিশোধ চুক্তি” অর্থ ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোন চুক্তি যাহার অধীন কোন সরবরাহের পণ একাধিক কিস্তির মাধ্যমে পরিশোধ করা হয়; ]

   অর্থ আইন, ২০১৯ এর ৫৩(৮) ধারাবলে নিম্নরূপ দফা (৩৬) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ “কিস্তিতে মূল্য পরিশোধ চুক্তি” অর্থ ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোন চুক্তি যাহার অধীন-

(ক) প্রথম কিস্তির অর্থ পরিশোধের পর অন্ততঃ একটি অতিরিক্তবার অর্থ পরিশোধের মাধ্যমে পণ্যের মূল্য প্রদান করা হয়;

(খ) শেষ কিস্তির অর্থ পরিশোধের পর পণ্যের দখল অর্পণ করা হয়; এবং

(গ) দখল অর্পণের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়; ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top