Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

১[ ধারা ২ দফা ২১ - উৎসে কর কর্তনকারী সত্তা

 “উৎসে কর কর্তনকারী সত্তা” অর্থ―

(ক) কোন সরকারি সত্তা;

(খ) এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোন বেসরকারি প্রতিষ্ঠান;

(গ) কোন ব্যাংক, বীমা কোম্পানী বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান;

(ঘ) কোন মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান; [***]

(ঙ) কোন লিমিটেড কোম্পানী; [; বা

(চ) দশ কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভারযুক্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান। ] ]

   অর্থ আইন, ২০১৯ এর ৫৩(৪) ধারাবলে নিম্নরূপ দফা (২) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[(২১) “উৎসে কর কর্তনকারী সত্তা” অর্থ-

(ক) কোন সরকারি সত্তা;

(খ) এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোন বেসরকারি প্রতিষ্ঠান;

(গ) কোন ব্যাংক, বীমা কোম্পানী বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান;

(ঘ) কোন মাধ্যমিকোত্তর (post secondary) শিক্ষা প্রতিষ্ঠান;

(ঙ) কোন পাবলিক লিমিটেড কোম্পানী; বা

(চ) বৃহৎ করদাতা ইউনিট (মূল্য সংযোজন কর) এর আওতাভুক্ত প্রতিষ্ঠান; ]

   অর্থ আইন, ২০২৪ এর ৪(ক)(অ) ধারাবলে “বা” শব্দটি বিলুপ্ত

   অর্থ আইন, ২০২৪ এর ৪(ক)(আ) ধারাবলে উপ-দফা (ঙ) এর প্রান্তস্থিত “।” দাঁড়ি চিহ্নের পরিবর্তে “;” সেমিকোলন চিহ্ন প্রতিস্থাপিত এবং সেমিকোলন চিহ্নের পর “বা” শব্দ সংযোজিত এবং অতঃপর নূতন উপ-দফা (চ) সংযোজিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top