Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

১[ ধারা ২ দফা ১৯ - উপকরণ কর

“উপকরণ কর” (Input Tax) অর্থ কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসাবে আমদানিকৃত পণ্য বা সেবার বিপরীতে আমদানি পর্যায়ে পরিশোধিত মূল্য সংযোজন কর (আগাম কর ব্যতীত) এবং স্থানীয় উৎস হইতে উপকরণ হিসাবে ক্রয়কৃত বা সংগৃহীত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর; ]

   অর্থ আইন, ২০১৯ এর ৫৩(৩) ধারাবলে নিম্নরূপ দফা (১৯) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[(১৯) “উপকরণ কর” (Input Tax) অর্থ আমদানিকৃত পণ্য বা সেবার করযোগ্য সরবরাহের উপর কোন ব্যক্তি কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন করসহ যে কোন পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তির করযোগ্য সরবরাহের উপর আরোপিত মূল্য সংযোজন কর; ]

.১  পরবর্তীতে অর্থ আইন, ২০২০ এর ৫৪(৩) ধারাবলে, অর্থ আইন ২০১৯ দ্বারা প্রতিস্থাপিত নিম্নরূপ দফা (১৯) এর পরিবর্তে পুনরায় প্রতিস্থাপিত।

[(১৯) “উপকরণ কর” (Input Tax) অর্থ কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসাবে আমদানিকৃত পণ্য বা সেবার বিপরীতে আমদানি পর্যায়ে পরিশোধিত মূল্য সংযোজন কর (আগাম কর ব্যতীত) এবং স্থানীয় উৎস হইতে পণ্য বা সেবা বা স্থাবর সম্পত্তি ক্রয়ের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর; ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top