মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
ধারা ২ দফা ১৮ - ইলেকট্রনিক সেবা
‘‘ইলেকট্রনিক সেবা’’ অর্থ টেলিযোগাযোগ নেটওয়ার্ক, স্থানীয় কিংবা বৈশ্বিক তথ্য নেটওয়ার্ক বা অনুরূপ মাধ্যমে প্রদানকৃত নিম্নবর্ণিত সেবা―
(ক) ওয়েব সাইট, ওয়েব-হোস্টিং বা ১[ প্রোগ্রাম ] ও যন্ত্রপাতির দূরবর্তী রক্ষণাবেক্ষণ;
(খ) সফটওয়্যার এবং দূরবর্তী সেবা প্রদানের মাধ্যমে উহার হালনাগাদকরণ;
(গ) প্রদত্ত ইমেজ (image) , টেক্সট এবং তথ্য;
(ঘ) ডাটাবেইজ বা তথ্যভান্ডারে প্রবেশাধিকার (access to database);
(ঙ) স্ব-শিক্ষণ প্যাকেজ;
(চ) সঙ্গীত, চলচ্চিত্র এবং ২[ গেইমস ]; এবং
(ছ) রাজনৈতিক, সাংস্কৃতিক, শিল্পকলা, খেলাধুলা, বিজ্ঞান বিষয়ক এবং টেলিভিশন সম্প্রচারসহ যেকোন বিনোদনমূলক সম্প্রচার এবং অনুষ্ঠান।
১ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২(খ)(অ) ধারাবলে “অনুষ্ঠান” শব্দের পরিবর্তে “প্রোগ্রাম” শব্দ প্রতিস্থাপিত।
২ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২(খ)(আ) ধারাবলে “ক্রীড়া” শব্দের পরিবর্তে “গেইমস” শব্দ প্রতিস্থাপিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।