Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

১[ ধারা ২ দফা ১০৩ - হ্রাসকারী সমন্বয়

“হ্রাসকারী সমন্বয়” অর্থ নিম্নবর্ণিত কোন হ্রাসকারী সমন্বয়, যথাঃ-

(ক) আগাম কর হিসাবে পরিশোধিত অর্থের হ্রাসকারী সমন্বয়;

(খ) সরবরাহকারী কর্তৃক প্রদত্ত সরবরাহের বিপরীতে উৎসে কর্তিত করের হ্রাসকারী সমন্বয়;

(গ) বাৎসরিক পুনঃহিসাব প্রণয়ন বা নিরীক্ষার ফলে প্রযোজ্য হ্রাসকারী সমন্বয়;

(ঘ) ক্রেডিট নোট ইস্যুর কারণে হ্রাসকারী সমন্বয়;

[***]

(চ) মূসক হার হ্রাস পাইবার ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়;

(ছ) পূর্ববর্তী কর মেয়াদ হইতে নেতিবাচক অর্থের পরিমাণ জের টানার নিমিত্ত হ্রাসকারী সমন্বয়;

(জ) পূর্ববর্তী কর মেয়াদে অতিরিক্ত পরিশোধিত মূসক হ্রাসকারী সমন্বয়; [

(জজ) নিবন্ধিত হইবার পর হ্রাসকারী সমন্বয়; বা ]

(ঝ) নির্ধারিত অন্য কোন হ্রাসকারী সমন্বয়। ]

   অর্থ আইন, ২০২০ এর ৫৪(১২) ধারাবলে নিম্নরূপ দফা (১০৩) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (১০৩) “হ্রাসকারী সমন্বয়” অর্থ নিম্নবর্ণিত কোন হ্রাসকারী সমন্বয়, যথা:-

(ক)আগাম কর হিসাবে পরিশোধিত অর্থের হ্রাসকারী সমন্বয়;

(খ) টেলিযোগাযোগ পণ্য বা সেবা সরবরাহকারীকে প্রদত্ত হ্রাসকারী সমন্বয়;

(গ) উৎসে কর্তিত করের হ্রাসকারী সমন্বয়;

(ঘ) বাৎসরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে প্রযোজ্য হ্রাসকারী সমন্বয়;

(ঙ) নিবন্ধিত হওয়ার পর হ্রাসকারী সমন্বয়;

(চ) পুনঃবিক্রয়ের নিমিত্ত ক্রয়কৃত সেকেণ্ড-হ্যান্ড পণ্যের ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়;

(ছ) বীমাপত্রের অধীন বীমা কোম্পানি কর্তৃক ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়;

(জ) লটারী, লাকী ড্র, র‌্যাফেল বা অনুরূপ উদ্যোগের নিমিত্ত প্রদত্ত অর্থনৈতিক পুরস্কারের ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়;

(ঝ) মূসক হার হ্রাস পাওয়ার ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়;

(ঞ) সম্পূরক শুল্ক ফেরত প্রদান সংক্রান্ত হ্রাসকারী সমন্বয়;

(ট) পূর্ববর্তী কর মেয়াদ হইতে নেতিবাচক অর্থের পরিমাণ জের টানার নিমিত্ত হ্রাসকারী
সমন্বয়;

(ঠ) পূর্ববর্তী কর মেয়াদে অতিরিক্ত পরিশোধিত মূসক হ্রাসকারী সমন্বয়; বা নির্ধারিত অন্য কোন হ্রাসকারী সমন্বয়।;]

   অর্থ আইন, ২০২১ এর ৩৫(ঘ) ধারাবলে নিম্নরূপ উপ-দফা (ঙ) বিলুপ্ত ।

[(ঙ) “রপ্তানির ক্ষেত্রে পরিশোধিত উপকরণ করের হ্রাসকারী সমন্বয়;]

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২(ঞ) ধারাবলে উপ-দফা (জ) এর শেষাংশে উল্লিখিত “বা” শব্দটি বিলুপ্ত এবং অতঃপর নূতন উপ-দফা (জজ) সন্নিবেশিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top