মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
ধারা ২ দফা ১০২ - স্থাবর সম্পত্তি সরবরাহ
‘‘স্থাবর সম্পত্তি সরবরাহ’’ অর্থে নিম্নবর্ণিত সরবরাহসমূহ অন্তর্ভুক্ত হইবে―
(ক) ভূমির উপর কোন অধিকার বা স্বার্থ;
(খ) ভূমির উপর কোন অধিকার বা স্বার্থ প্রদানের আহবান সম্বলিত ব্যক্তিগত অধিকার,
(গ) আবাসন সরবরাহসহ ভূমিতে অধিষ্ঠানের (occupy) নিমিত্ত লাইসেন্স প্রদান বা ভূমিতে প্রয়োগযোগ্য কোন চুক্তিভিত্তিক অধিকার;
(ঘ) দফা (ক), (খ) এবং (গ)তে বর্ণিত কোন বিষয় অর্জনের অধিকার বা ভবিষ্যতে উক্ত অধিকার প্রয়োগের অভিপ্রায় (option);
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।