Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

ধারা ১৩৭ক - প্রদেয় কর বা অর্থদণ্ড বা পাওনা পরিশোধ সংক্রান্ত বিশেষ বিধান

[ (১) কোন নিবন্ধিত ব্যক্তি বা উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারী ধারা ১৩৭ এর অধীন রহিতকৃত মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর অধীন পূর্বের কোন প্রদেয় বা উৎসে কর্তিত কর অথবা আরোপিত অর্থদণ্ড অথবা অন্যকোন পাওনা ১ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ হইতে পরবর্তী ৬ (ছয়) মাসের মধ্যে পরিশোধ বা সরকারি কোষাগারে জমা প্রদান করিলে, উক্ত ক্ষেত্রে মাসিক ২ (দুই) শতাংশ হারে ২৪ (চব্বিশ) মাসের সরল সুদ/অতিরিক্ত কর প্রদান করিতে হইবে :

      তবে শর্ত থাকে যে, ১ জুলাই, ২০১০ খ্রিষ্টাব্দ এর পূর্বে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুদ/অতিরিক্ত কর প্রযোজ্য না হওয়ায় উক্ত সময়ের পূর্বের কোন পাওনা উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক পরিশোধের ক্ষেত্রে সুদ/অতিরিক্ত কর প্রযোজ্য হইবেনা।

(২) কোন নিবন্ধিত ব্যক্তি বা উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারী মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধীন ১ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ এর পূর্বের কোন প্রদেয় বা অনিয়মিতভাবে রেয়াত বা হ্রাসকারী সমন্বয় গ্রহণ বা উৎসে কর্তিত কর অথবা আরোপিত অর্থদণ্ড অথবা অন্যকোন পাওনা ১ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ হইতে পরবর্তী ৬ (ছয়) মাসের মধ্যে পরিশোধ বা সরকারি কোষাগারে জমা প্রদান করিলে, উক্ত ক্ষেত্রে প্রযোজ্য হারে ২৪ (চব্বিশ) মাসের সরল সুদ প্রদান করিতে হইবে। ]

  অর্থ আইন, ২০২৬ এর (১৯) ধারাবলে ধারা ১৩৭ এর পর নূতন ধারা ১৩৭ক সন্নিবেশিত

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top